Tuesday, March 31, 2026

মদ খাওয়ার প্রতিবাদ, আক্রান্ত প্রাক্তন সেনাকর্মীর বাবা

Date:

Share post:

মদ খাওয়ার প্রতিবাদ করায় প্রাক্তন সেনাকর্মীর বৃদ্ধ বাবাকে বেধড়ক পেটাল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে, হাওড়ার গোলাবাড়ি থানার জেলিয়াপাড়া লেনে। ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।
অভিযোগ, বাড়ির সামনে কমন প্যাসেজে গুমটি বসিয়ে চলছিল মদের আসর। গুমটিতে যারা আসছিল, তারা জোর করে গাড়ি রাখছিল ওই বৃদ্ধের বাড়ির সামনে। বাড়ির গেটের সামনে গাড়ি রাখার প্রতিবাদ জানান বৃদ্ধ দীনেশ প্রসাদ। অভিযোগ, প্রথমে গালিগালাজ করা হয় বৃদ্ধকে। প্রতিবাদ করতে গেলে, প্রাক্তন সেনাকর্মীর বাবা দীনেশ প্রসাদকে বাড়ির সামনে থেকে টেনে ধরে এনে বেধড়ক মারধর শুরু করে দুষ্কৃতীরা। মারের হাত থেকে দীনেশবাবুকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বৃদ্ধের স্ত্রী ও পুত্রবধূও।

ঘটনায় অভিযুক্ত রাজেশ সিংহকে আটক করেছে পুলিশ। গোলাবাড়ি থানা এলাকার জেলিয়াপাড়া লেনের এই মারধরের গোটা ঘটনাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
আহত দীনেশবাবুকে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর তাকে কম্যান্ড হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী।

আরও পড়ুন- ডিজিকে লেখা চিঠির জবাবে রাজ্যপালকে ধুয়ে দিলেন মমতা

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...