Tuesday, June 23, 2026

মহারাষ্ট্রের জোট রাজনীতিতে ট্যুইস্ট, ফড়নবিশ-রাউতের গোপন বৈঠক

Date:

Share post:

মহারাষ্ট্রের রাজনীতিতে কি নতুন ট্যুইস্ট? বিজেপি-শিবসেনার মধ্যে নতুন অঙ্কের সম্ভাবনা? শনিবারের পড়ন্ত দুপুরে একেবারে গোপনে বিজেপির সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের গোপন বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য।

সরকারিভাবে সঞ্জয় রাউত হাস্যকরভাবে বলেছেন, দলের মুখপাত্র ‘সামনা’র সাক্ষাৎকারের জন্য এই বৈঠক করেছেন। কিন্তু তার জন্য এতো গোপনীয়তা কেন? কিন্তু শেষ পর্যন্ত তো বৈঠক গোপন থাকেনি!

প্রশ্ন হচ্ছে, তাহলে কি শিবসেনা-কংগ্রেসের অসম জোটের ইতির সম্ভাবনা তৈরি হয়েছে? সুশান্ত কাণ্ড নিয়ে শিবসেনার কাজে মোটেই খুশি নয় মহারাষ্ট্র কংগ্রেস। এমনকি কঙ্গনা কাণ্ডও ঘাড়ে চেপেছে কংগ্রেস-এনসিপির। এ নিয়ে টানাপোড়েন অব্যাহত যদিও প্রকাশ্যে কোনও দ্বৈরথ শুরু হয়নি। তবে শিবসেনা যে কংগ্রেসের সঙ্গে সহজ নয় তা পরিষ্কার।

আর একটি মহল বলছে আসলে শিবসেনা ভাঙার কাজ শুরু করে দিয়েছিল বিজেপি আর তা আটকাতেই ফড়নবিশের সঙ্গে বৈঠক করেন সঞ্জয় রাউত। এই দল ভাঙানোর পরিস্থিতি বন্ধ করতে কোন সমঝোতা হয়েছে, তা অবশ্য এখনও পরিষ্কার নয়। কিন্তু শিবসেনা এবং বিজেপি যে ক্রমশই কাছাকাছি আসছে তা মহারাষ্ট্রের রাজনীতিতে কান পাতলেই বোঝা যাবে।

আরও পড়ুন-প্রশ্নবাণে জর্জরিত দীপিকা, এনসিবির সামনেই ৩ বার কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...