Thursday, March 19, 2026

“বিশ্বভারতীর মাঠে দেহব্যবসা বিশ্বাসই করি না”, অগ্নিমিত্রার অভিযোগ ওড়ালেন লকেট

Date:

Share post:

বিশ্বভারতীর পৌষ মেলার মাঠে “সেক্স র‍্যাকেট” চলে, এমনই গুরুতর অভিযোগ তুলেছিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। তাঁর সেই অভিযোগ আগেই ফুৎকারে উড়িয়ে ছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। অগ্নিমিত্রার অভিযোগ প্রসঙ্গে অনুপমের সুরই শোনা গেল প্রাক্তন মহিলা মোর্চা সভানেত্রী তথা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গলায়।

বোলপুরের মাটিতে দাঁড়িয়ে এ প্রসঙ্গে লকেট বলেন, “বিশ্বভারতী মানেই খোলা আকাশ, খোলা প্রাণের জায়গা। পৌষমেলার মাঠে সেক্স- র‍্যাকেট চলছে, এই কথা আমি বিশ্বাসও করি না, মানিও না। কে বলেছে আমি জানি না। বিশ্বভারতী নিয়ে এই ধরনের কথা বললে আমার মন খারাপ লাগে।”

উল্লেখ্য, বিশ্বভারতীর পৌষ মেলার মাঠ পাঁচিল দিয়ে ঘেরা নিয়ে গত মাসে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। শুরু হয়েছিল রাজনৈতিক তর্জা। এরপর বিশ্বভারতীতে গিয়ে বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল বিতর্কিত মন্তব্য করে বলেছিলেন, সন্ধের পর পৌষ মেলার মাঠে দেহব্যবসা চলে। এবং সেটা নাকি তিনি স্থানীয় মানুষের কাছ থেকেই জানতে পেরেছেন। আর তাঁর এই মন্তব্যের পর থেকেই সমালোচনার ঝড় উঠছে। দলের অন্দরের তাঁর বিতর্কিত মন্তব্যকে কটাক্ষ করছেন অন্য নেতা-নেত্রীরা।

আরও পড়ুন-করোনা পজিটিভ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল

Related articles

দুরন্ত পলিটিক্যাল থ্রিলার ‘কর্পূর’, প্রথম শো থেকেই জমজমাট

শ্রেয়া বসু রিয়েলে ভোটের হাওয়া আর রিলে পলিটিকাল থ্রিলার- দুইয়ে মিলে জমজমাট কর্পূরের প্রথম শো-ই। অরিন্দম শীল পরিচালিত এবং...

গুজরাতে সরকারি গাড়িতে জাল টাকার রমরমা! পুলিশের জালে মূলচক্রী 

গুজরাতে জাল নোট পাচারের এক বিরাট চক্রের হদিশ পেল পুলিশ। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২...

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে...

জীবিত সদ্যজাতকে মৃত বলে ঘোষণা নার্সিংহোম কর্তৃপক্ষের

জীবিত শিশু কন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো উত্তর...