Tuesday, June 9, 2026

অনুব্রতকে খুনের হুমকি কাণ্ডে ধৃত নেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

Date:

Share post:

”ধর্মের কল বাতাসে নড়ে!” বলছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামীরা। কারণ, কিছুদিন আগে তাঁদের প্রিয় নেতাকে যিনি হুমকি দিয়েছিলেন, কলার ধরার কথা বলেছিলেন, দলেরই সেই বিক্ষুব্ধ নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে এবার পুলিশ উদ্ধার করলো বেশকিছু আগ্নেয়াস্ত্র। যিনি অবশ্য এখন শ্রীঘরে।

জানা গিয়েছে, নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের ঘর থেকে একটি দো’নলা বন্দুক এবং একটি ৬ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে উদ্ধার হয়েছে দু’টি কার্তুজ।

বর্ধমান আদালতে তোলার পর বিচারক নিত্যানন্দকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সূত্রের খবর, এরপর পুলিশি জেরায় নিত্যানন্দবাবু স্বীকার করেন তাঁর বাড়িতে আগ্নেয়াস্ত্র আছে। তার বয়ান অনুসারে তল্লাশি চালিয়ে, আলমারির লকারে পিস্তল এবং দেওয়াল আলমারি থেকে দো’নলা বন্দুক উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, দু’টি বন্দুকই লাইসেন্সপ্রাপ্ত এবং নিত্যানন্দের নামেই লাইসেন্স রয়েছে। লাইসেন্স দু’টিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দো’নলা বন্দুকটি নিত্যানন্দের বাবার আমলের। বাবার মৃত্যুর পর তার নামে লাইসেন্স পরিবর্তন হয়। অপরদিকে পিস্তলটির লাইসেন্স ১৯৮১ সালে পেয়েছিলেন নিত্যানন্দ চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, সম্প্রতি ফোনে অনুব্রত মণ্ডলকে গুলি করে খুন করার হুমকির অভিযোগ দিয়েছিলেন নিত্যানন্দ চট্টোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতেই গত মঙ্গলবার গুসকরা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারের পর নিত্যানন্দ জানিয়েছিলেন, তার থেকে নেওয়া ধারের পাওনা টাকা অনুব্রত মণ্ডল ফেরত দিচ্ছেন না বলেই তিনি হুমকি দিয়েছেন। এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর জামার কলার ধরে সেই টাকা তিনি আদায় করবেন। অন্যদিকে, নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে বিজেপি যোগদানের জন্য আহ্বান করেছিলেন অনুপম হাজরা।

আরও পড়ুন-“বিশ্বভারতীর মাঠে দেহব্যবসা বিশ্বাসই করি না”, অগ্নিমিত্রার অভিযোগ ওড়ালেন লকেট

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...