Tuesday, June 9, 2026

ফের ব্যাপক ভাঙন বিজেপিতে! এবার কোথায়?

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ঘাসফুল শিবিরের যোগদানের হিড়িক লেগেছে। গত একুশে জুলাইয়ের পর থেকে প্রতিদিনই কোনও না কোন জেলায় বিজেপি-সহ বিরোধী শিবির থেকে তৃণমূলে যোগদান পর্ব চলছেই।

তারই অঙ্গ হিসেবে এবার নদীয়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপিতে বড়সড় ভাঙন ধরালো শাসক শিবির। নদীয়ার বিভিন্ন অঞ্চল থেকে বিজেপির একাধিক সংগঠনের প্রায় হাজারেরও বেশি কর্মী-সমর্থক গেরুয়া শিবিরের প্রতি অনাস্থা দেখিয়ে এবং দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলে যোগ দিলেন। তাঁদের সকলকে তৃণমূলে যোগদান করালেন নদীয়া জেলা তৃণমূল সভানেত্রী তথা সাংসদ মহুয়া মৈত্র, রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্র।

অন্যদিকে, দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় ব্যাপক ভাঙন বিজেপি ও সিপিএমে। দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী এবং ভাঙড়ের তৃণমূল নেতা নান্নু হোসেনের হাত ধরে বিজেপি ও সিপিএম থেকে কয়েকশো কর্মী-সমর্থক স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলে যোগ দেন। এদের মধ্যে অনেকেই গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ঘরে ফিরে তাঁরা জানালেন, বিজেপিতে কাজ করার কোনও জায়গা নেই। ভুল করেই তাঁরা বিজেপিতে চলে গিয়েছিলেন।

আরও পড়ুন-“বিশ্বভারতীর মাঠে দেহব্যবসা বিশ্বাসই করি না”, অগ্নিমিত্রার অভিযোগ ওড়ালেন লকেট

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...