Monday, March 23, 2026

দেহ উদ্ধারে গিয়ে চক্ষু চড়কগাছ, বাড়িতে সোফায় বসে দিব্যি টিভি দেখছেন করোনায় মৃত ব্যক্তি

Date:

Share post:

হুলুস্থুলু কাণ্ড আসানসোলে। করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এই ফোন পেয়ে তড়িঘড়ি দেহ উদ্ধারের জন্য ছুটলেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু ঘরে ঢুকতেই যা দেখলেন, তাতে চক্ষু চড়কগাছ । প্রথমে দেখে আতঙ্কিত হয়ে পড়লেও, পরে বিষয়টি বুঝতে পেরে ক্ষোভে ফেটে পড়েন স্বাস্থ্যকর্মীরা।কী দেখলেন তারা? স্বাস্থ্যকর্মীরা দেখেন বাড়ির সোফায় বসে দিব্যি টিভি দেখছেন করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি। অভিযুক্ত সৌমেন চট্টোপাধ্যায় আসানসোল দক্ষিণের ধাদিকার বাসিন্দা। পরিবারের তরফে স্বাস্থ্যকর্মীদের জানানো হয়, তাঁর মা এই কাণ্ডটি ঘটিয়েছেন। তাদের বক্তব্য, সৌমেনবাবুর মা রেখা চট্টোপাধ্যায় মানসিক ভারসাম্যহীন। তিনিই আসানসোল উত্তর থানার পুলিশকে ফোন করে জানান যে তাঁর ছেলের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। সেই ফোন পেয়েই তড়িঘড়ি ব্যবস্থা নেয় পুলিশ। আর দেহ উদ্ধার করতে গিয়েই দেখা গেল এই কাণ্ড।

আরও পড়ুন-‘জাতীয় ঐতিহ্য’! দিলীপকুমার ও রাজ কাপুরের পৈতৃক ভিটে কিনছে পাক সরকার
ঘটনার জেরে রীতিমতো ক্ষুব্ধ আসানসোল স্বাস্থ্য দফতর।
জানা গিয়েছে, সৌমেন চট্টোপাধ্যায় ঝাড়খণ্ডের পাকুরে বেসরকারি সংস্থায় কাজ করেন। দিন কয়েক অসুস্থ থাকার পর বাড়ি ফিরেছেন তিনি। সৌমেনবাবু বলেন, তাঁর মা মানসিক ভারসাম্যহীন। তার জেরে এই কাণ্ড ঘটেছে।

Related articles

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...