Wednesday, June 24, 2026

‘জাতীয় ঐতিহ্য’! দিলীপকুমার ও রাজ কাপুরের পৈতৃক ভিটে কিনছে পাক সরকার

Date:

Share post:

বলিউডের দুই কিংবদন্তী অভিনেতা রাজ কাপুর এবং দিলীপ কুমারের পৈতৃক ভিটে কিনে নেওয়ার সিদ্ধান্ত নিল পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রশাসন৷ প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ড. আব্দুস সামাদ খান সংবাদমাধ্যমে
জানিয়েছেন, খাইবার- পাখতুনখোয়া প্রদেশের প্রত্নতত্ত্ব বিভাগ পেশোয়ার শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই দু’টি ভবন কেনার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে৷ এই অর্থে বাড়ি দু’টি সংস্কার করা হবে৷ ইতিমধ্যেই বাড়ি দু’টিকে’ ‘জাতীয় ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করা হয়েছে৷

পেশোয়ারে রাজ কাপুর ও দিলীপ কুমারের পৈতৃক বাড়ি দুটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। খাইবার পাখতুনখাওয়ার পুরাতত্ত্ব দফতর জানিয়েছে, বহুদিন ধরেই তারা এই দুটি বাড়ি মেরামতের উদ্যোগ নিলেও আর্থিক টানাটানির জন্য কাজ এগোয়নি। সম্প্রতি পাক সরকার এই দুই ভারতীয় তারকার বাড়ি মেরামতের জন্য আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছে।

রাজ কাপুরের পৈতৃক বাড়ি, কাপুর হাভেলি নামে পরিচিত৷ বিখ্যাত কিসা খোয়ানি বাজারের কাছেই এটির ঠিকানা৷ রাজ কাপুরের পিতামহ দেওয়ান বশেশ্বরনাথ কাপুর ১৯১৮ সালে এই ভবন তৈরির কাজ শুরু করেন, শেষ হয় ১৯২২সালে৷ রাজ কাপুর এবং তার কাকা ত্রিলোক কাপুর এই ভবনেই জন্মগ্রহণ করেছিলেন।

ওদিকে দিলীপ কুমারের বাড়িটি ১০০ বছরেরও বেশি পুরনো। বাড়িটি ভেঙ্গে পড়েছে৷ এই বাড়িটিও ওই একই এলাকায়। ২০১৪ সালে নওয়াজ শরিফ সরকার দিলীপ কুমারের বাড়িটিকে রাষ্ট্রীয় সম্পত্তি বলে ঘোষণা করেছিল।
এক রিয়েল এস্টেট সংস্থা দীর্ঘদিন ধরে ওই দুটি ঐতিহাসিক বাড়ি ভেঙে প্লাজা তৈরির চেষ্টা করেছিল । কিন্তু পাকিস্তান সরকার তার অনুমতি দেয়নি। কাপুর হাভেলির বর্তমান মালিক আলি কাদের বলেছেন, তিনি বাড়িটি ভেঙ্গে ফেলতে চান না৷ এটি জাতীয় গর্ব। এই ঐতিহাসিক কাঠামো রক্ষা এবং সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

আলি কাদের রাজ কাপুরের পূর্বপুরুষের তৈরি এই ভবনটি সরকারের কাছে বিক্রি করার জন্য ২০০ কোটি টাকা দাবি করেছেন। প্রয়াত ঋষি কাপুরের অনুরোধে ২০১৮ সালে পাকিস্তান সরকার কাপুর হাভেলিকে একটি মিউজিয়ামে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিলো৷ কিন্তু তা বাস্তবায়িত করা যায়নি।
প্রসঙ্গত, পেশোয়ারে প্রায় ১৮০০ ঐতিহাসিক ভবন আছে, যা ৩০০ বছরেরও বেশি পুরনো।

আরও পড়ুন-কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে মুখর কৃষকরা, দিল্লির রাজপথে জ্বলল আগুন

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...