Thursday, May 14, 2026

কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে মুখর কৃষকরা, দিল্লির রাজপথে জ্বলল আগুন

Date:

Share post:

কৃষি বিল নিয়ে উত্তাল গোটা দেশ। এই বিলের বিরুদ্ধে প্রতিবাদে মুখর কৃষক থেকে বিরোধী দলগুলি। সংশোধিত কৃষি আইনের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করছেন চাষিরা। এবার কৃষকদের বিক্ষভের আঁচ এসে লাগল দিল্লির ইন্ডিয়া গেটে। ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টর জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন চাষিরা। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিল্লি ছাড়াও আন্দোলন চলছে উত্তর ভারত, পাঞ্জাব, হরিয়ানা সহ আরও বেশ কিছু রাজ্যে।

গতকাল অর্থাৎ রবিবার রাতে তিনটি কৃষি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে তিনটি বিল এখন আইনে পরিণত। ২০ সেপ্টেম্বর সংসদের উভয় কক্ষেই বিল পাশ হওয়ার পরেই এই বিলের বিরুদ্ধে উত্তাল হয় গোটা দেশ।

সূত্রের খবর, এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ ইন্ডিয়া গেটের সামনে ১৫-২০ জন কৃষকের একটি দল জড়ো হয়। সেখানে একটি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেন তাঁরা। কংগ্রেসের সমর্থনে বেশকিছুক্ষণ চলে প্রতিবাদ। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী পাঞ্জাবে কৃষক আন্দোলনে যোগ দেবেন। এর পাশাপাশি হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশেও চলছে আন্দোলন। অমৃতসর-দিল্লি রেললাইনের উপর অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। পাঞ্জাবে আন্দোলনে নেমেছে এনডিএ-র প্রাক্তন জোট শরিক অকালি দলও।

গতকাল ‘মন কি বাত’ অনুষ্ঠানে কৃষিবিলের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির কথায়, “এই বিল দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করতে সক্ষম হবে। দামের তুলনামূলক বিচার করে নিজের ইচ্ছায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। এছাড়া প্রয়োজনে সহায়ক মূল্য পণ্য বিক্রির সুবিধা রয়েছে। যাঁরা সহজে ধরাশায়ী হন না, অতি বড় ঝঞ্ঝাতেও তাঁরা মাথা তুলে দাঁড়িয়ে থাকতে সফল হন। আমাদের কৃষকরা এই আপ্তবাক্যের শ্রেষ্ঠ উদাহরণ।”

আরও পড়ুন-ভাইরাসের জেরে ক্ষতি হতে পারে হৃদযন্ত্র ও কিডনির, স্বাস্থ্যমন্ত্রীর কথায় নতুন আশঙ্কা

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...