Wednesday, June 24, 2026

ভাইরাসের জেরে ক্ষতি হতে পারে হৃদযন্ত্র ও কিডনির, স্বাস্থ্যমন্ত্রীর কথায় নতুন আশঙ্কা

Date:

Share post:

শুধু ফুসফুস নয়। ভাইরাস সংক্রমণের ফলে হৃদরোগের সমস্যা হতে পারে। এতদিন পর্যন্ত জানা ছিল, ভাইরাস সংক্রমণের জন্য ক্ষতিগ্রস্থ হয় ফুসফুস। কিন্তু গবেষণায় উঠে এলো নতুন তথ্য। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন গবেষণা থেকে উঠে আসা তথ্যের কথা জানান।

সাপ্তাহিক ‘সানডে সংবাদ’ অনুষ্ঠানে এই গবেষণার তথ্য তুলে ধরেন তিনি। ওই অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, জনস্বাস্থ্যের উপর ভাইরাসের প্রভাব এবং এই বিষয়ে সরকার কী পরিকল্পনা করছে? এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, নতুন গবেষণা সম্পর্কে সরকার অবহিত আছে। গবেষণায় দাবি করা হয়েছে ভাইরাসের সংক্রমণ হলে শুধুমাত্র ফুসফুসের অসুখ হয় না। ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর, হৃদযন্ত্র এবং কিডনির উপর প্রভাব পড়ে।

তিনি জানিয়েছেন, এই ধরনের গবেষণা কয়েকজনের উপর করা হয়ে থাকে। তাই গবেষণার ফলের উপর ভিত্তি করে বৃহৎ জনসংখ্যার ক্ষেত্রে কোনও সিদ্ধান্তে আসা ঠিক হবে না। তবে যে কোনো সময় এ বিষয়টি গুরুতর হয়ে উঠতেই পারে। সেই কারণে একটি বিশেষজ্ঞ দল তৈরি করা হয়েছে। যারা এই বিষয় নিয়ে কাজ করবে। আইসিএমএর মতো প্রতিষ্ঠানকেও এ কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছি। এদিন স্বাস্থ্যমন্ত্রী, ধর্মীয় স্থান সহ জনবহুল এলাকায় মাস্ক পরার কথা বলেছেন।

আরও পড়ুন:ট্রায়াল শেষ না করেই বেআইনিভাবে হাজার হাজার মানুষকে করোনার টিকা দিচ্ছে চিন!

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...