Saturday, April 4, 2026

করোনা আক্রান্ত ছত্রধর, আপাতত হাজিরা নয় NIA বিশেষ আদালতে

Date:

Share post:

করোনা আক্রান্ত ছত্রধর মাহাতো। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। তাই আজ, সোমবার NIA বিশেষ আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল ছত্রধরের। কিন্তু আইনজীবী মারফৎ ছত্রধর জানিয়েছেন যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। ছত্রধরের সমস্ত মেডিক্যাল রিপোর্টও আদালতে জমা দিয়েছেন তাঁর আইনজীবী। সেই কারণে আগামী কয়েকদিন চিকিৎসকদের পরামর্শ মতো আইসোলেশনে ছত্রধরকে থাকবে বলে আদালতকে জানিয়েছেন তাঁর আইনজীবী।

উল্লেখ্য, গত শুক্রবার কলকাতায় এসে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন ছত্রধর মাহাতো। তাই সেদিন NIA আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। আদালতের বাইরে গাড়িতে প্রায় ৩ ঘন্টা অপেক্ষা করার পর সোজা চলে হাসপাতালে ভর্তি হতে।

আরও পড়ুন- টাইগারদের শ্রীলঙ্কা সফর স্থগিত

এর আগে দু’বার ছত্রধর মাহাতোকে জেরা করেছে NIA। গত ২৫ ও ২৬ অগাস্ট তাঁকে জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ২০০৯ সালের ১৪ জুন লালগড়ের ধরমপুরে সিপিএম নেতা প্রবীর মাহাতো খুন হন। সেই খুনের ঘটনায় ছত্রধর মাহাতকে জিজ্ঞাসাবাদ করছে NIA. এরপর ওই বছরই শেষেরদিকে দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনাতেও ছত্রধর মাহাতোর নাম উঠে আসে। এই সব নিয়েই NIA তাঁকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছিল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...