Saturday, April 4, 2026

চারদিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, মঙ্গল থেকে লাগাতার প্রশাসনিক বৈঠক

Date:

Share post:

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার চারদিনের সফরে উত্তরবঙ্গ গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতিমারি পরিস্থিতি এবং দীর্ঘ লকডাউনের জেরে মাস ছয়েক মুখ্যমন্ত্রীর জেলা সফর বন্ধ ছিল।
এদিন দুপুরে দমদম বিমানবন্দর থেকে বিমানে বাগডোগরায় যান। সেখান থেকে যান শিলিগুড়ির উত্তরকন্যায়। রাতে সেখানেই থাকছেন মমতা।
মঙ্গলবার থেকে উত্তরকন্যাতেই বৈঠক শুরু। এবার জেলা সফরে ৫টি জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
২৯ সেপ্টেম্বর তিনি বৈঠক জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সঙ্গে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারের প্রশাসনের সঙ্গে বৈঠক বুধবার।

আরও পড়ুন- চলছে পুজোর শেষ প্রস্তুতি,মানতে হবে অতিমারির শৃঙ্খলা
৫ জেলার প্রশাসন ও পুলিশ আধিকারিকরা ছাড়াও বৈঠকে থাকতে পারেন মহকুমা ও ব্লক স্তরের আধিকারিকরাও। ডাক পেতে পারেন বিধায়করাও। সূত্রের খবর, শিলিগুড়ি নগর নিগমের প্রশাসন তথা শিলিগুড়ির সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্যকেও দার্জিলিঙের বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি বৈঠকে যাবেন কি না সে বিষয়ে এখনও কিছু জানা নেই সিপিআইএমের বর্ষীয়ান নেতা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...