Saturday, April 4, 2026

মাছ ধরতে গিয়ে লাখপতি হলেন বৃদ্ধা

Date:

Share post:

পেশা মাছ ধরা। তাই দিয়েই চলত সংসার। রোজ ভগবানকে ডাকতেন, যাতে কোনও একটা চমৎকার হয়। যাতে ভাগ্যের চাকা ঘুরে যায়। বৃদ্ধার সেই স্বপ্নই বোধহয় পূর্ণ হল।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলা গঙ্গাসাগরের চকফুলডুবি গ্ৰামে। স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মত এদিনও ভোরবেলা মাছ ধরতে গিয়েছিলেন পুষ্প কর নামে ওই বৃদ্ধা। হঠাৎ তিনি দেখতে পান যে একটা বিশাল আকৃতির একটি মাছ ভেসে আসছে পাড়ের দিকে। তিনি নিজের মাছ ধরার জালটিকে ওই মাছের দিকে ঠেলে দেন। কিন্তু অত সহজে ওঈ মাছ কব্জা করা কঠিন ছিল। মাছটি জালে আটকানো তো দূর, উল্টে পুষ্পদেবীকেই সেটি টেনে নেয় জলের দিকে। বিপদ বুঝে বাকি মৎস্যজীবীদের হাঁক দেন বৃদ্ধা। সকলে মিলে মাছটিকে টেনে তোলেন পাড়ে।
এরপরই ছিল আসল গল্প। মাছটি বিক্রি করতে বাজারে যান পুষ্প দেবী। সেখান থেকেই জানা যায়, সেটি একটি বিরল প্রজাতির ভোলা মাছ এবং তার ওজন ৫৩ কিলো ৬০০ গ্রাম। এত ওজন দেখে নিলামে তোলা হয় মাছটিকে। নিলামে ওই মাছটির দর ওঠে প্রতি কিলো ৬২০০ টাকা টোটাল মাছটির মূল্য দাঁড়ায় ৩ লক্ষ ৩২ হাজার ৩২০ টাকা।
হঠাৎই লক্ষ্মীলাভ হওয়ায়, খুবই খুশি গরীব পরিবারটি। বৃদ্ধা পুষ্প কর জানিয়েছেন, কষ্ট করে সংসার চলত। এবার কিছুটা বদলাবে পরিস্থিতি।
মৎস্যজীবীরা মনে করছেন, ওই মাছটি হয়তো কোনও জাহাজের সাথে ধাক্কা লেগে সমুদ্রের পাড়ের দিকে চলে এসেছিল। আর তখনই সেটি আটকায় ওই বৃদ্ধার জালে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...