Saturday, April 4, 2026

চিন থেকে ছড়াচ্ছে ক্যাট কিউ ভাইরাস, সাবধান করল আইসিএমআর

Date:

Share post:

একা করোনায় রক্ষা নেই, এবার ক্যাট কিউ! চিন থেকে ছড়ানো করোনাভাইরাসের বিশ্ব মহামারিতে সংক্রমণ আর মৃত্যু মিছিল হয়েই চলেছে দুনিয়া জুড়ে। এর মধ্যেই হাজির নতুন আরেক উপদ্রব। এই ভাইরাসের নাম ক্যাট কিউ। করোনার মতই এই ভাইরাসের এপিসেন্টারও সেই চিন। সেখানে হু হু করে ছড়াচ্ছে ক্যাট কিউ। এটাও করোনার মতই বাতাস বাহিত বা এয়ারবোর্ন। করোনার মত একইভাবে চিন থেকে ভারতে আসতে পারে এই ভাইরাস, এমনই সতর্কবার্তা দিলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের বিশেষজ্ঞরা। আইসিএমআর-এর সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা জানিয়েছেন, একাধিক উপসর্গ রয়েছে ক্যাট কিউ ভাইরাসের। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ক্যাট কিউ ভাইরাসে আক্রান্তরা জ্বরে আক্রান্ত হতে পারেন। এছাড়া ম্যানিনজাইটিস, পেড্রিয়াটিক এনকেফেলাইটিস দেখা দিতে পারে। বিজ্ঞানীরা বলছেন, ক্যাট কিউ ভাইরাস এক ধরনের এয়ারবোর্ন ভাইরাস, যা অন্য প্রাণীর দেহ থেকে বাহিত হয়। এখনও পর্যন্ত চিন এবং ভিয়েতনামে এর অস্তিত্ব লক্ষ্য করা গিয়েছে। চিনে বহু সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। আইসিএমআর বলছে, ক্যাট কিউ ভাইরাসের প্রধান বাহক হল মশা। এজেপ্টি, কিউলেসক্স কুইনকিউফ্যাসিসিটা, কিউলেক্স ট্রাইচানিরাইনকাস জাতীয় মশা এই ভাইরাসের প্রধান বাহক। মশা ছাড়াও স্তন্যপ্রায়ী প্রাণীদের মধ্যে শুয়োরও এই ভাইরাস বহন করতে সক্ষম।

আরও পড়ুন- কেন শিক্ষার এই হাল, প্রশ্ন করতে হবে : অমর্ত্য

আইসিএমআর দাবি করেছে, যেভাবে ক্যাট কিউ ভাইরাসের অ্যন্টিবডি তৈরি হয় এবং মশা যে ভাবে তা ছ়ড়িযে দেয় তা দেখে নিঃসন্দেহে বলা যায়, ক্যাট কিউ ভাইরাস এই দেশের মানুষকে সংক্রমিত করতে পারে। এই মুহূর্তে ভারতে এই ভাইরাসের উপস্থিতি কতটা তা বুঝতে আরও বেশি পরিমাণে নমুনা পরীক্ষা করা জরুরি।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...