Thursday, April 2, 2026

বিচিত্র কারণে ট্রেনের ভাড়া ফের বাড়তে পারে, টিকিটে বসবে লেভি

Date:

Share post:

বিচিত্র সব কারণ খুঁজে বার করে ট্রেনের ভাড়া বাড়াতে চাইছে কেন্দ্র ৷

করোনার দাপটে বিধ্বস্ত দেশবাসী৷ লকডাউনের জেরে মানুষের হাতে পয়সা নেই৷ হাজারো কলকারখানায় উৎপাদন থেমে যাওয়ায় কর্মহীন হয়েছেন লাখ লাখ মানুষ৷

আর তারই মাঝে ট্রেনের ভাড়া বাড়ানোর ছক কষছে কেন্দ্র৷ রেলমন্ত্রক সূত্রের খবর, নতুন করে নির্মাণ করা হয়েছে যে সব স্টেশন এবং যে সমস্ত স্টেশনে উন্নয়নের কাজ হয়েছে, সেখানে ট্রেনের ভাড়া বাড়তে পারে। এই ধরনের স্টেশন ব্যবহার করছেন যেসব যাত্রী, তাঁদের পকেট কাটতে চলেছে নরেন্দ্র মোদির সরকার৷ টিকিটের দাম থেকে আসা বাড়তি অর্থ থেকেই বাকি স্টেশনগুলির উন্নয়নের খরচ তোলা হতে পারে বলে সূত্রের দাবি।

জানা গিয়েছে, ট্রেনের ভাড়া সম্ভবত ১০ টাকা থেকে ৩৫ টাকা পর্যন্ত বাড়তে পারে। এসি ফার্স্টক্লাস প্যাসেঞ্জারদের জন্য এই ভাড়া বাড়তে পারে। রেলসূত্রের খবর, যে সমস্ত স্টেশন ঝাঁ চকচকে হয়েছে ও যেখানে ভিড় প্রচুর পরিমাণে হয়, সেখানেই এমন ভাড়া বৃদ্ধি হতে পারে। দেশের এমন প্রায় ৭ হাজার স্টেশন রয়েছে, যেখানে ভাড়া বাড়তে পারে৷ অতীতে উন্নয়নের খরচ তোলার জন্য বিমান যাত্রীদের ওপর লেভি ধার্য করা হতো। এবার রেলযাত্রীদের ওপর সেই একই কোপ পড়তে চলেছে। রেল সূত্রের দাবি,
খুব অল্প হারে টিকিটের দাম বাড়বে। সাধারণ মানুষের ওপর আর্থিক কোপ ফেলবে না। মন্ত্রকের সাফাই, স্টেশনের উন্নতি না হলে যাত্রীরাই সমস্যায় পড়বেন। তাই এই ভাড়া বৃদ্ধি একান্তই প্রয়োজনীয়৷ ভাড়ার এই বাড়তি অর্থ থেকেই স্টেশনের উন্নয়নের কাজ হবে। মন্ত্রকের দাবি, সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই পদক্ষেপ করবে রেল।

আরও পড়ুন : বন্যার আশঙ্কায় বাংলো ছাড়ার নোটিশ পেলেন এন চন্দ্রবাবু নাইডু

Related articles

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...