Friday, April 3, 2026

বালি ভর্তি ট্রাক উল্টে যেতেই বেরিয়ে পড়ল পেটি পেটি মদের বোতল! আহ্লাদে আটখানা গ্রামবাসীরা

Date:

Share post:

বালি ভর্তি ট্রাকের ভেতরে যে এমন চমক লুকিয়ে আছে তা কে জানত। কোনও সম্ভাবনা নেই । কিন্তু ভাগ্য সদয় না হলে গাড্ডায় পড়তেই হবে ।
রাস্তার পাশে ধানের ক্ষেতে উল্টে গেল বালি বোঝাই ট্রাক উল্টে যেতেই পর্দাফাঁস।

ঝাড়খণ্ডের কোডারমা জেলায় যখন এই দুর্ঘটনা ঘটে তখন কিছু দূরেই দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন বেশ কয়েকজন যুবক । তারা তো প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না । সম্বিত ফিরতে দেখলেন বালির মধ্যে করে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল পেটি পেটি মদের বোতল । প্রচুর বোতল ততক্ষণে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় রাস্তায় আর ধানের ক্ষেতে ।

আরও পড়ুন- বাবরি ধ্বংস মামলার রায় শোনার আগে যা জানা দরকার

দূর্ঘটনায় কারও তেমন কোনও ক্ষতি না হলেও হাতে যেন আকাশের চাঁদ পেয়ে যায় গ্রামবাসীরা । মদের বোতল সংগ্রহ করতে হুটোপাটি পড়ে যায় । যে যার সাধ্য মতো বোতল তুলে নিয়ে রওনা দেয় । আর সেই সুযোগে পালিয়ে যায় ট্রাকের চালক ও খালাসিও ।
স্থানীয় সাতগানওয়া পুলিশ স্টেশন থেকে সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরা ছুটে আসেন । কিন্তু ততক্ষণে যা কার্যসিদ্ধি করার তা করা হয়ে গিয়েছে ।গত সোমবারের এই ঘটনার পর থেকেই পুলিশ ওই চালক-খালাসি এবং ট্রাকের মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে । তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...