Wednesday, June 24, 2026

আরও রাফাল যুদ্ধবিমান আসছে দেশে

Date:

Share post:

সামরিক দিক দিয়ে আরও শক্তিশালী হচ্ছে দেশ। ১০ সেপ্টেম্বরের পরে ভারতীয় বিমানবাহিনীতে আরো পাঁচটি রাফাল যুদ্ধবিমান আসছে। আগে পাঁচটি রাফাল যুদ্ধ বিমান এসেছিল। অক্টোবর মাসে পাচ্ছে আরও পাঁচটি।

ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে অনুযায়ী, অক্টোবর মাসের প্রথমেই আসছে পাঁচটি রাফাল বিমান। ফ্রান্স থেকে আনার পর কলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশনে রাখা হবে।
১০ সেপ্টেম্বর যে যুদ্ধ বিমানগুলি আনা হয়েছিল সেগুলি এখন পঞ্জাবের আম্বালার এয়ারপোর্ট স্টেশনে রয়েছে। এগুলি ০০১-০০৫ সিরিজের ৪ দশমিক ৫ ফোর্থ জেনারেশনের ফাইটার জেট।

ইরাক, আফগানিস্তান, মালি, লিবিয়ার মতো দেশে ইতোমধ্যে এই যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে।
ভারতীয় সেনা সূত্রে খবর, রাফাল বিমান রাখার জন্য ১৯৫১ সালে নির্মিত হওয়া পুরনো ১৭ গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রনকে পুনর্নির্মাণ করা হয়েছে।
এর আগে ২০১৬-তে মিগের সার্ভিস পিরিয়ড শেষ হওয়ার পরে সেটি বন্ধ করে দেওয়া হয়।

ভারত ও চিনের মধ্যকার উত্তেজনা লাদাখ ছাড়িয়ে অরুণাচল সীমান্তেও পৌঁছেছে। সমস্যা সমাধানে বার বার কূটনৈতিক পর্যায়ে বৈঠক হলেও সীমান্তে সেনা মোতায়েন বাড়ানোর পাশাপাশি যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে চিন। এই পরিস্থিতিতে ২ হাজার ২৯০ কোটি টাকা ব্যয়ে যুদ্ধাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

মঙ্গলবার ভারতীয় সেনা সূত্রের বরাত দিয়ে ডয়চে ভেলের খবরে বলা হয়, সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২ হাজার ২৯০ কোটি টাকা ব্যয়ে ৭২ হাজার অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ও স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন সিস্টেম কিনবে কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীর সামরিক অস্ত্র পরিস্থিতি যে যথেষ্ট শক্তিশালী হচ্ছে তা বলাই যায়।

আরও পড়ুন : ২০ কোটি টিকা বানাচ্ছে সেরাম, ভ্যাকসিনের সর্বোচ্চ দাম জানালো সংস্থা

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...