Friday, April 3, 2026

অভিযোগকারিণীর বিরুদ্ধে ‘মি টু’ আন্দোলনকে অপব্যবহারের পাল্টা অভিযোগ অনুরাগের

Date:

Share post:

এবার অভিযোগকারিণীর বিরুদ্ধেই পালটা তোপ দাগলেন পরিচালক অনুরাগ কাশ্যপ ।তার সাফ কথা অভিযোগকারিণী ‘মি টু’ আন্দোলনকে হাইজ্যাক করে ফৌজদারি বিচার ব্যবস্থার অপব্যবহার করার চেষ্টা করেছেন। একই সুরে গলা মিলিয়েছেন তার আইনজীবী প্রিয়াঙ্কা খিমানি । শুক্রবার তিনি বলেছেন, তাঁর মক্কেল অনুরাগ কাশ্যপ নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নস্যাৎ করেছেন। অভিযোগকারিণীর বিরুদ্ধে ‘‌মি টু’‌ আন্দোলনকে ছিনতাই
বলেছেন।অভিযোগকারিণী ২০১৩–র অগস্টের যে সময়ের কথা বলছেন, সেই বছর সম্পূর্ণ আগস্ট মাস তিনি একটি ছবির শুটিং–এর জন্য শ্রীলঙ্কায় ছিলেন । এই বদলাবার স্বপক্ষে তথ্য প্রমাণও পেশ করেছেন অনুরাগ। পরিচালককে সমর্থন করেছেন তাঁর প্রাক্তন স্ত্রীরা এবং বলিউডের আরও অনেকে।
অনুরাগের বিরুদ্ধে গত অগাস্টে ওই অভিনেত্রী অভিযোগ করেন যে ২০১৩ সালে তাঁকে যৌন নিগ্রহ করেছেন পরিচালক । কিন্তু কেন এতদিন পর এই অভিযোগ? সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, তখন রক্ষণশীল পরিবারের চাপে তিনি বিষয়টি প্রকাশ্যে আনতে পারেননি।
অভিনেত্রীর অভিযোগের তদন্তে বৃহস্পতিবার ভারসোভা থানার পুলিশ জেরার জন্য অনুরাগকে তলব করেছিল। অভিযোগকারিণীর শারীরিক পরীক্ষার জন্য তাঁকে সরকারি হাসপাতালে নিয়েও যায় পুলিশ।

আরও পড়ুন- কৃষক আন্দোলনে সাফল্য মিলবে বাপুর দেখানো পথে: সোনিয়া
অভিনেত্রী জানিয়েছেন, বিশ্বজুড়ে চলমান #মি-টু আন্দোলনের ধারাবাহিকতায় তিনি তার এই অভিজ্ঞতা তুলে ধরেছেন। মি-টু আন্দোলনই তাকে সাহস যুগিয়েছে এই ঘটনা প্রকাশ্যে আনতে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...