Sunday, June 21, 2026

আন্তর্জাতিক গবেষণার অংশ বাংলাদেশ, ওপার বাংলার ধনে বীজ যাচ্ছে মহাকাশে

Date:

Share post:

এবার বাংলাদেশের ধনে বীজ যাচ্ছে মহাকাশে। যা ইতিহাসে এই প্রথমবার। জানা গিয়েছে, গবেষণার কাজে এই বীজ ব্যবহার করা হবে। চলতি মাসের মাঝামাঝি সময়ে ধনিয়া বীজ জাপান হয়ে স্পেস কার্গো বিমানে করে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির পক্ষ থেকে মিজানুল চৌধুরী এই খবর জানিয়েছেন।

জানা গিয়েছে, এই বীজের উপর পরীক্ষা-নিরীক্ষা চালাবেন মহাকাশচারীরা। বাংলাদেশের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে ধনে বীজগুলি সংগ্রহ করে মহাকাশে গবেষণার জন্য পাঠানো হবে। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তাইওয়ান, সংযুক্ত আরব আমির শাহী থেকেও ধনে বীজ যাচ্ছে মহাকাশে। একইসঙ্গে বীজ পাঠাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও। মিজানুল চৌধুরী জানান, নাসা এবং জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি-জেক্সার সঙ্গে বৈঠক চলাকালীন এই খবর আসে। বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের দিন। তিনি আরও বলেন, বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের রকেটে চড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আইএসএস-এর উদ্দেশে রওনা হবে এই বীজ। তবে ঠিক কবে নাগাদ মহাকাশে রওনা হবে সে সম্পর্কে নির্দিষ্ট দিন বলেননি তিনি।

২০২১ সালের জুন মাসে এই ধনে বীজগুলিকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে বলে জানান মিজানুল চৌধুরী।  জুলাই মাসে ওই বীজগুলি পাঠানো হবে বাংলাদেশে। এরপর বাংলাদেশের গবেষক, বিজ্ঞানীরা পরবর্তী ধাপে পরীক্ষা করবেন। পরীক্ষা শেষে তাঁরা সেই ফল জানাবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনকে। মিজানুল চৌধুরী বলেন, ‘‘এইভাবে আন্তর্জাতিক মানের একটি দীর্ঘ গবেষণার অংশ হয়ে উঠলো বাংলাদেশ। দেশের জ্ঞান, বিজ্ঞান বিশ্বের দরবারে পৌঁছে যাবে।’’

আরও পড়ুন:ঘর দেওয়ার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণ

 

Related articles

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...

কলকাতাকে কৃতজ্ঞতা, রেড রোডের অনুষ্ঠান শেষে আবেগঘন বার্তা মোদির

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ।...

সিএবি থেকে মোহনবাগান, যোগ দিবসে সামিল ময়দানও

রবিবার সকালে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস(International Yoga Day)। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পর ধুমধাম করে পালিত...

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...