Sunday, April 5, 2026

ফের ব্যাটিং ব্যর্থতা! হারের হ্যাটট্রিক ধোনির সুপার কিংসের

Date:

Share post:

সানরাইজার্স হায়দ্রাবাদ – ১৬৪/৫
চেন্নাই সুপার কিংস ১৫৭/৫

৭ রানে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ

কাজে এল না ধোনি-জাদেজার লড়াই। ফের হারের মুখ দেখল চেন্নাই সুপার কিংস। সানরাইজার্সের বোলিং আক্রমণে মুখ থুবড়ে পড়ল ধোনির সুপার কিংস। হারের হ্যটট্রিক করল সুপার কিংস।

এদিন সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু শুরুতেই বেয়ার্স্টকে বিনা রানে প্যাভিলনের রাস্তা দেখায় দীপক চাহার। অন্যদিকে ওয়ার্নারের ২৮(২৯) ব্যাট এদিন পরিচিত ছন্দে ঝলসে না উঠলেও শুরুর ধাক্কা সামলে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। তবে মনীশ পান্ডে ২৯(২১), প্রিয়ম গর্গ ৫১(২৬) ও অভিষেক শর্মার ৩১(২৪) দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ওয়ার্নার বিগ্রেড ১৬৫ রানের লক্ষ্য রাখে।

জয়ের জন্য মাত্র ১৬৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই চেন্নাই ডুপ্লেসি ২২(১৯), ওয়াটসন ১(৬), রাইডু ৮(৯) এবং কেদার যাদবের ৩(১০) উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায়। সেখান থেকে দলের হাল ধরে ধোনি ৪৭(৩৬) ও জাদেজা ৫০(৩৫)। কিন্তু তাতেও শেষ রক্ষা হয় না। হায়দ্রাবাদের স্টার স্পিনার রশিদ খানের ৪ ওভারে ১২ রান অন্যদিকে নাটরঞ্জনের ২ উইকেট ম্যাচের রং বদলে দেয়। চার ম্যাচের একটিতে জিতে ধোনিবাহিনী আপাতত পয়েন্ট টেবিলের সবচেয়ে নীচে ধুঁকছে।

আরও পড়ুন- আদিবাসী অটোচালকের মৃত্যুর প্রতিবাদে থানা ঘেরাও বালুরঘাটে

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...