Saturday, April 4, 2026

আজ ফের হাথরাসে যাওয়ার চেষ্টা করবেন রাহুল, প্রিয়াঙ্কা

Date:

Share post:

প্রথম চেষ্টা ব্যর্থ হলেও হাল ছাড়ছেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী। হাথরসে দলিত কন্যার উপর পাশবিক নির্যাতনের ঘটনায় উত্তরপ্রদেশের বিজেপি সরকারের উপর চাপ বজায় রাখতে শনিবার বিকেলে ফের নির্যাতিতার বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন তিনি। সঙ্গে থাকবেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরাও। কংগ্রেসের যে প্রতিনিধি দল শনিবার আবার যাবে সেখানে, তারাই এই খবর জানিয়েছে। এখন দেখার, এদিনও যোগীর পুলিশের বাধার মুখে পড়েন কি না রাহুল-প্রিয়াঙ্কা। কংগ্রেস সূত্রে খবর, রাহুলদের যাওয়া আটকাতে এদিন তড়িঘড়ি ‘গৃহবন্দি’ করা হয়েছে উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতিকে।

“পৃথিবীর কোনও শক্তিই আমাকে হাথরাসে নির্যাতিতার বাড়ি যাওয়া থেকে আটকাতে পারবে না। আমি যাবই।”হাথরাসে দলিত কিশোরীর গণধর্ষণ ও মৃত্যুর ঘটনা নিয়ে শনিবার এই টুইট করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর টুইটের পরই জল্পনা শুরু হয়, আজ কি তাহলে ফের হাথরাসে ঢোকার চেষ্টা করবেন রাহুল? তেমন হলে যোগী প্রশাসন কী করে সেটাও দেখার। ইতিমধ্যেই প্রবল সমালোচনার মুখে উত্তরপ্রদেশ প্রশাসন এদিন হাথরাসে নির্যাতিতার গ্রামে মিডিয়ার প্রবেশের অনুমতি দিয়েছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন বলেছেন, পৃথিবীতে এমন কোনও শক্তি নেই যে আমাকে হাথরাসের ক্ষুব্ধ, যন্ত্রণাক্লিষ্ট পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের সহমর্মিতা জানানোর চেষ্টা থেকে রুখতে পারবে। রাহুলের টুইটের ইঙ্গিতেই স্পষ্ট, হাথরাস ইস্যুতে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রচারের অস্ত্র ছাড়বে না কংগ্রেস। গত বৃহস্পতিবার হাথরাসে নির্যাতিতার বাড়ি যাওয়ার চেষ্টা করেছিল রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা বঢরার নেতৃত্বে কংগ্রেস প্রতিনিধি দল। কিন্তু হাথরাসে ঢোকার রাস্তা সিল করে রাহুল, প্রিয়াঙ্কাকে আটকে দেয় পুলিশ। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। তা অমান্য করার দায়ে রাহুল, প্রিয়াঙ্কাকে ওইদিন সাময়িক গ্রেফতারও করে যোগী প্রশাসন।

আরও পড়ুন-পৃথিবীর কোনও শক্তি আমার হাথরাসে যাওয়া আটকাতে পারবে না, টুইট রাহুলের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...