Thursday, June 25, 2026

হাথরাস : মুখ্যমন্ত্রীর মিছিল, প্রতিবাদে সামিল বাম ছাত্র-যুব ও কংগ্রেস

Date:

Share post:

হাথরাস নিয়ে প্রতিবাদে উত্তাল হবে আজ মহানগরী। বিকেল চারটেতে বিড়লা তারামণ্ডল থেকে তৃণমূল কংগ্রেসের মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী। তারপর গান্ধী মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রী রাখবেন সংক্ষিপ্ত বক্তব্য।

অন্যদিকে মৌলালি থেকে হাথরাসের নৃশংস ঘটনার প্রতিবাদে যৌথ মিছিল বাম ছাত্র যুব ও কংগ্রেসের। থাকবেন ছাত্র-যুব নেতৃত্ব। বিকেল চারটের পর শুরু হবে মিছিল। মিছিল শেষ হবে ধর্মতলায়। তারপর সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নেতৃত্ব।

গতকাল তৃণমূল কংগ্রেসের চার সাংসদ হাথরাসে নির্যাতিতার বাড়িতে যাওয়ার পথে পুলিশের হাতে নিগৃহীত হন। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। তার আগের দিন একইভাবে হাথরাস যাওয়ার পথে রাহুল গান্ধীকে আটকাতে যমুনা এক্সপ্রেসওয়েতে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। তারই প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে বাম ছাত্র-যুব ও কংগ্রেস। রাজ্য জুড়ে এখন বিজেপি বিরোধী হাওয়া।

আরও পড়ুন : হাথরাসকাণ্ডের প্রতিবাদে শনিবার শহরের বুকে মমতার বিশাল প্রতিবাদ মিছিল

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...