Friday, April 3, 2026

ওয়াটসন-ডু’প্লেসির ওপেনিং জুটিতেই উড়ে গেল পঞ্জাব!

Date:

Share post:

কিংস ইলেভেন পঞ্জাব – ১৭৮/৫
চেন্নাই সুপার কিংস – ১৮১/০

১০ উইকেটে জয়ী চেন্নাই সুপার কিংস

চেন্নাইয়ের এই ফর্ম কোথায় ছিল? হারতে হারতে লীগ টেবিলের তলায় পৌঁছে গিয়েছিল যে দল আজ হুঙ্কার দিয়ে বেরিয়ে এল তিনবারের চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই সুপার কিংস। এই তো চ্যাম্পিয়নদের রাজকীয় প্রত্যাবর্তন। হারের হ্যাটট্রিকের পর দুর্দান্ত জয়৷ অনবদ্য ব্যাটিংয়ের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিংস ইলেভেন পঞ্জাবকে হেলায় হারিয়ে তিন ম্যাচের পর জয়ের স্বাদ পেল চেন্নাই সুপার কিংস৷

টসে জিতে অধিনায়ক কে এল রাহুলের ৫২ বলে ৬৩, নিকোলাস পুরণের ১৭ বলে ৩৩ এবং ময়াঙ্ক আগারওয়ালের ১৯ বলে ২৬ রানের দৌলতে পঞ্জাব ১৭৯ রানের লক্ষ্য রাখে চেন্নাইয়ের বিরুদ্ধে।

ওয়াটসন ৫৩ বলে ৮৩ এবং ডু’প্লেসির ৫৩ বলে ৮৭ রানের ঝকঝকে ইনিংসে এতিদিনের পরাজয়ের সব দুঃখ ভুলিয়ে দেয় চেন্নাই ফ্যানেদের। চলতি আইপিএল দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি(১৮১ রান) এটি৷ ১৭৮ রান তাড়া করতে নেমে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ধোনি অ্যান্ড কোং৷ আগের ম্যাচের ব্যর্থতা ভুলিয়ে এদিন দুরন্ত ব্যাটিং উপহার দেয় ওয়াটসন৷

আরও পড়ুন- ফের ধর্ষণ উত্তরপ্রদেশে, প্রয়াগরাজের বিজেপি নেতা হেফাজতে

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...