Saturday, June 6, 2026

করোনায় আক্রান্ত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

রাজ্য মন্ত্রিসভায় ফের করোনার হানা। এবার মারণ ভাইরাসের কবলে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তাঁকে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মন্ত্রী স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

গতকাল, শনিবার সিটি স্ক্যানে চিকিৎসকরা রবীন্দ্রনাথ ঘোষের বুকে সংক্রমণ লক্ষ্য করেন। কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়। আর সেই রিপোর্ট-এ কোভিড পজিটিভ ধরা পড়ে।

জানা গিয়েছে, মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের পরিবারের ৭ জনের শরীরে করোনার উপসর্গ থাকায় এর আগেও তাঁর দু-বার করোনা টেস্ট করানো হয়েছিল। দু’বারই রিপোর্ট নেগেটিভ এসেছিল। এরপর, সম্প্রতি তাঁর রক্তে শর্করা বেড়েছিল। ক্রিয়েটিনিনের মাত্রাও বেশি ছিল। যার জেরে শিলিগুড়িতে চেকআপে করাতে আসেন রবীন্দ্রনাথবাবু। তারপরই করোনা ধরা পড়ে মন্ত্রীর।

প্রসঙ্গত, মাস কয়েক আগে হৃদরোগে আক্রান্ত হন রবীন্দ্রনাথ ঘোষ। লকডাউনের মধ্যেই এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে চিকিৎসার জন্য কলকাতা নিয়ে যাওয়া হয়েছিল। বেশ কিছু চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে জেলায় ফেরেন। এরপর বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি, সাংগঠনিক কাজেও নেমে পড়েন তিনি। এবার করোনা থাবা দিলো তাঁর শরীরে।

উল্লেখ্য, তৃণমূলের করোনায় আক্রান্ত মন্ত্রী-বিধায়কের তালিকাটা বেশ বড়। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু আগেই করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। তৃণমূলের প্রবীণ নেতা, হাওড়া শিবপুর কেন্দ্রের বিধায়ক জটু লাহিড়িও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন তিনি সুস্থ। রাজ্যের আর এক মন্ত্রী শুভেন্দু অধিকারীও করোনা সংক্রমণের শিকার। আক্রান্ত হয়েছিলেন খলিলুর রহমানও। আর বৃহস্পতিবারই করোনা আক্রান্ত হয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রাজ্যের পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়।

আরও পড়ুন-রাস্তা উদ্বোধনী অনুষ্ঠান, পালিয়ে বাঁচলেন তৃণমূল বিধায়ক

Related articles

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...