Saturday, June 27, 2026

রাস্তা উদ্বোধনী অনুষ্ঠান, পালিয়ে বাঁচলেন তৃণমূল বিধায়ক

Date:

Share post:

‘পথশ্রী’ অভিযানের নতুন রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে এসে রীতিমতো পালিয়ে বাঁচলেন তৃণমূলের বিধায়ক। নিজের দলের কর্মীদের হেনস্থার মুখে পড়লেন তৃণমূল বিধায়ক সেলিমা খাতুন বিবি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভার ৪ নম্বর খানামোহান অঞ্চলের পশ্চিমলহনা বাজারের।

উত্তরবঙ্গ সফরে গিয়ে ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা উন্নয়নে পথশ্রী অভিযানের সূচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথশ্রী অভিযানের কর্মসূচি অনুযায়ী আগামী ১৫ দিন রাজ্যজুড়ে এই রাস্তাগুলির উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন স্থানীয় বিধায়ক, বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অনান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানের তালিকা অনুযায়ী শনিবার পশ্চিমলহনা এলাকায় নতুন রাস্তা উদ্বোধনে উপস্থিত ছিলেন ডেবরার বিধায়ক সেলিমা খাতুন বিবি। সেখানেই বিপত্তি। কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন ডেবরার সেলিমা।

দলীয় কর্মী ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাগুলি খারাপ। কোনও মেরামতি হচ্ছে না। অন্যদিকে নতুন রাস্তার উদ্বোধন হচ্ছে। আর উদ্বোধন হচ্ছে সেটাও সম্পূর্ণ নয়। তাঁদের দাবি, আগে রাস্তা সম্পূর্ণ হোক। তারপর উদ্বোধন হবে।

কর্মীদের বিক্ষোভের জেরে এক রকম পালিয়ে বাধ্যই হন বিধায়ক সেলিমা খাতুন বিবি। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডেবরা থানার পুলিশ।

আরও পড়ুন-ধর্ষণের নিন্দা নয়, মেয়েদের সংস্কারের দাওয়াই নির্লজ্জ বিজেপি বিধায়কের!

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...