Saturday, June 27, 2026

ভোটের মুখে বিহারে ধর্ষিত হয়ে আত্মঘাতী দলিত-কন্যা, চাপে নীতীশ কুমার

Date:

Share post:

উত্তরপ্রদেশের হাথরাসের পর বিহারের গয়া৷

ভোটের মুখে বিহারের গয়ায় ধর্ষিত হয়ে দলিত কিশোরীর আত্মহত্যার অভিযোগ উঠল। ওই ঘটনায় ৪ জনের বিরুদ্ধে FIR করা হয়েছে। বিধানসভা ভোট সামনে, সেই সময় দলিত-কন্যার এই পরিনতিতে চাপে পড়েছে নীতীশ কুমার সরকার।

পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার বাবা-মা ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে ৩ জনের নাম জানা গিয়েছে। তারা হল, রাহুল কুমার, চিন্টু কুমার এবং চন্দন কুমার। চতুর্থ জনের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওদিকে এনডিটিভি জানাচ্ছে, গয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নাবালিকার দেহের ময়নাতদন্ত হয়েছে। তার রিপোর্ট এখনও তদন্তকারী দলের হাতে আসেনি।
ভোটের মুখে এই ঘটনা সঙ্গে সঙ্গেই বিরোধীদের রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে কংগ্রেস এবং RJD-র কাছে৷ নীতীশ সরকারের বিরুদ্ধে আন্দোলনেও নামছে৷

আরও পড়ুন-৫০: ৫০ আসন সমঝোতা করে ভোটে নীতীশ-বিজেপি

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...