Monday, March 23, 2026

বিফলে গেল মর্গ্যান-ত্রিপাঠীর লড়াই! দিল্লির কাছে হার কেকেআর-এর

Date:

Share post:

দিল্লি ক্যাপিটাল – ২২৮/৪
কলকাতা নাইট রাইডার্স – ২১০/৮

১৮ রানে জয়ী দিল্লি ক্যাপিটাল

রুদ্ধশ্বাস ম্যাচে অল্পের জন্য থেমে গেল নাইট ব্রিগেড। পৃথ্বী শা ৬৬(৪১) ও অধিনায়ক শ্রেয়স আইয়ারের ৮৮(৩৮) ব্যাটিং দাপটে দিল্লি ২২৮ রানের বিশাল স্কোর করে। সেয়ানে-সেয়ানে টক্করে তীরে এসে তরী ডুবল কলকাতার। জয়ের প্রায় দোরগোড়ায় এসে দিল্লির কাছে হেরেই সন্তুষ্ট থাকতে হল কার্তিকদের।

২২৯ রান তাড়া করতে নেমে নাইটবাহিনীর লড়াই ছিল চোখ ধাঁধানো। একসময় মনে হচ্ছিল কলকাতার জয় কেবল সময়ের অপেক্ষা। কিন্তু শেষ রক্ষা হল না। শুভমান গিল ২৮(২২), নীতিশ রানা ৫৮ (৩৫), ইয়ন মর্গ্যান ৪৪(১৮)ও রাহুল ত্রিপাঠীর ৩৬(১৬) মাটি কামড়ে লড়াই ব্যর্থ হয়ে গেল।

আরও পড়ুন- প্রকাশ্যে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী মহিলা সাংবাদিক, অভিযোগ রুশ প্রশাসনের বিরুদ্ধে

Related articles

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...

অবশেষে ফিরছেন রুপোলি পর্দায়, তেলুগু ছবিতে ‘কামব্যাক’ অনুষ্কার

মা হওয়ার পর থেকে বড়পর্দা থেকে দূরেই ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) । তবে এবার পর্দায় ফিরছেন বিরাট...

শিকেয় ডবল ইঞ্জিন ছত্তিশগড়ের রক্ষণাবেক্ষণ: রোপওয়ে ছিঁড়ে মৃত ১, আহত ৬

ডবল ইঞ্জিন ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠল এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে। খাল্লারি মাতা মন্দিরে...

IPL: আকাশদীপের বিকল্প পেয়ে গেল কেকেআর, বাড়তি দায়িত্বে গ্রিন!

হর্ষিত রানার পর আকাশদীপ, কেকেআর (KKR) পাচ্ছে না তাদের সেরা দুই ভারতীয় বোলারকেই। আইপিএল (IPL) শুরুর আগেই কেকেআরের...