Wednesday, June 3, 2026

দিঘার সমুদ্র সৈকত থেকে পাকড়াও আইপিএল বেটিং চক্রের ৯ পাণ্ডা

Date:

Share post:

গত কয়েকটা ম্যাচ ফিক্সিং করে হাতে এসেছে টাকা। তাই হয়তো আনন্দের চোটে দিঘা বেড়াতে গিয়েছিল বেটিং চক্রের ৯ পাণ্ডা। আর সেখানেই হল বিপত্তি। দিঘার সমুদ্রে স্নান করার সময়ে আইপিএলের বেটিং চক্রের ৯ পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ।

আইপিএল শুরু হওয়ার পর থেকেই একের পর এক বেটিং চক্রের পর্দাফাঁস হতে শুরু করে। একে একে ধরা পড়তে থাকে চক্রের পাণ্ডারা। প্রসঙ্গত, আইপিএলের বেটিং চক্রের বিভিন্ন অ্যাপ রয়েছে। মোবাইলে সেই অ্যাপ ডাউনলোড করে এরা চক্রের সঙ্গে যুক্ত হয়। সবটাই হয় অনলাইনের মাধ্যমে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই চলছে বেটিংয়ের রমরমা।

আরও পড়ুন : হাওড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রোমোটারকে গুলি করে খুন দুষ্কৃতীদের

গত মাসের শেষের দিকে কলকাতায় ধরা পড়ে একটি জুয়া চক্র। গোপন সূত্রে খবর পেয়ে হেয়ার স্ট্রিট, পার্ক স্ট্রিট, যাদবপুর, সল্টলেকে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতদের অধিকাংশের বয়সই মধ্য কুড়ির আশোপাশে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে মোট ১৭ মোবাইল ফোন, ১৪ ল্যাপটপ, তিনটি টিভি বাজেয়াপ্ত করেছে পুলিশ। একই সঙ্গে একটি গাড়ি–সহ নগদ দেড় লক্ষ টাকাও উদ্ধার হয়।

তারপর কোন্নগরের ধর্মডাঙা এলাকার একটি বাড়ি থেকে বেটিংয়ের সঙ্গে যুক্ত সন্দেহে ৭ জনকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ২৫ হাজার টাকা ও ১২ টি মোবাইল ফোন। ধৃতদের প্রত্যেকের বয়স ২৪ থেকে ৩০ বছরের মধ্যে। সকলেরই বাড়ি উত্তরপাড়া, হিন্দমোটর ও কোন্নগর এলাকায়।

দু’দিন আগেই মেমারি থেকে বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল পূর্ব বর্ধমান পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থেকে প্রায় এক লক্ষ নগদ টাকা, তিনটি মোবাইল, ও একটি আইফোন সহ বেটিং চক্রের তিন পাণ্ডা এবং এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, তাদের জেরা করেই এই ন’জনের নাম পায় পুলিশ। তারপর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে শনিবার দুপুরে দিঘায় হানা দেয় পুলিশ। পূর্ব বর্ধমানের মেমারি থানা ও দিঘা থানার পুলিশের যৌথ উদ্যোগে গ্রেফতার করা হয় আরও ৯ জনকে। পুলিশের প্রাথমিক অনুমান, বর্ধমানে বড় জুয়া চক্র চালাচ্ছিল এরা। কিন্তু সেখানে আচমকা ধড়পাকড় শুরু হওয়ায়, দিঘায় এসে গা ঢাকা দিয়ে ছিল এরা।

সম্প্রতি, আইপিএল শুরু হয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে, এবারের কোনও ম্যাচ ভারতে খেলা হবে না। সংযুক্ত আরব আমিরশাহিতে ২০ ওভারের ক্রিকেট যুদ্ধ হলেও লক্ষ মাইল দূরে বাংলাতে উন্মাদনা একই। সেই সঙ্গে চলছে দেদার বেটিংও।

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...