Friday, April 3, 2026

মনীশ শুক্লা শ্যুটআউট: ময়না তদন্তে ইঙ্গিত কোন্ দিকে?

Date:

Share post:

বারাকপুরের বিজেপি নেতা মনীশ শুক্লা খুন নিয়ে বিজেপি প্রবল শোরগোল শুরু করলেও ঘটনার ময়নাতদন্ত নতুন দিক ইঙ্গিত করছে।

1) তৃণমূলের দিক থেকে খুনের কোনো মোটিভ নেই। মনীশকে তৃণমূলের কেউ খুন করতে যাবে, এর কারণ পাওয়া যাচ্ছে না।

2) ওই এলাকায় বিজেপির বিধানসভা প্রার্থী নিয়ে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল। মনীশ দৌড়ে এগিয়েছিলেন। মনীশ না থাকলে এক ডাকসাইটে অধুনা বিজেপি নেতার মেয়ের টিকিট পাওয়া সহজ হয়ে গেল।

3) মনীশের কিছু ব্যক্তিগতস্তরের শত্রুতা ছিল।

4) এলাকায় নব বিজেপিদের দাপটে কোণঠাসা হচ্ছিলেন আদি বিজেপির নেতারা। এ নিয়ে ক্ষোভ ছিল তুঙ্গে।

5) মনীশের ব্যক্তিগত দেহরক্ষী ছুটিতে ছিলেন। এটা বাইরের কারুর জানার কথা ছিল না।

ফলে এই শ্যুটআউট প্রতিপক্ষ দল করেছে, তার সম্ভাবনা কম।
ওই এলাকায় কার কার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে, কত রকমের অভিযোগ আছে, সেটা সকলেই জানেন। যারা নতুন বিজেপিতে যোগ দিয়েছে, তাদের মধ্যেও এই বাহিনী রয়েছে। মনীশ সেই চিত্রনাট্যের শিকার হতে পারেন কি না দেখা হচ্ছে। তৃণমূল হঠাৎ মনীশকে মেরে অর্জুন সিংদের সুবিধে করে দেবে কেন, এই প্রশ্নের উত্তর মিলছে না। এ নিয়ে বিজেপি হইচই শুরু করলেও প্রশ্নগুলো উঠে আসছে। তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- মনীশ শুক্লা খুনে বিজেপির অন্তর্ঘাত? বারাকপুরে তুমুল চাঞ্চল্য

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...