Saturday, April 4, 2026

মহারাষ্ট্রের আর্মি ক্যাম্প থেকে আটক পাকিস্তানি গুপ্তচর, বড় নাশকতার আশঙ্কা

Date:

Share post:

ভারত – পাক উত্তেজনার মাঝে মহারাষ্ট্রের দেভলালী থেকে গ্রেফতার করা হল এক পাকিস্তানি গুপ্তচর। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, আর্মি ক্যাম্পের বিভিন্ন জায়গার ছবি তুলে পাকিস্তানের কোনও অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছে পাঠাতো সে। জেরায় এমনটাই জানিয়েছে অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরে দেভলালি সেনা ছাউনির ভেতরে একটি হাসপাতাল নির্মাণের কাজ চলছে। সেখানেই শ্রমিক সেজে কাজে ঢুকেছিল ওই যুবক। এতদিন কারোর সন্দেহ না হলেও গত কয়েকদিনে তার গতিবিধি দেখে সন্দেহ হয় বেশ কিছু জওয়ানের। ছেলেটির উপর নজর রাখতে শুরু করেন সেনা জওয়ানরা। এমত অবস্থায় হাতে নাতে পাকড়াও করা হয় তাকে।

পুলিশের অভিযোগ, আর্মি ক্যাম্পের ভিতরে সেনার হাসপাতালে কয়েকটি জায়গার ছবি ও ভিডিও শ্যুট করছিল ছেলেটি। আর্মি ক্যাম্প, একটি হাই সিকিউরিটি জোন হওয়ায় ওই এলাকায় কোনও রকম ছবি তোলা বারণ। সেই জায়গায় ছবি তুলতে দেখেই আটক করা হয় তাকে। তার মোবাইল খতিয়ে দেখার পর সেনার দাবি, কাজ করার উদ্দেশ্যে সে সেনা ছাউনিতে আসেনি।

আরও পড়ুন : রাজভবনে গেলেন না স্বরাষ্ট্রসচিব-ডিজি, রেগে আগুন ধনকড় সাক্ষাৎ চাইছেন মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, ছেলেটির নাম সঞ্জীব কুমার। সে বিহারের গোপালগঞ্জের বাসিন্দা। তবে এটি তাঁর ছদ্মনাম কিনা সেটাই খতিয়ে দেখছে সেনা ও পুলিশ। সূত্রের খবর, জেরার মুখে সেই ছেলেটি স্বীকার করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পাকিস্তানের কোনো এক ব্যক্তিকে ছবি পাঠাত সে। প্রশ্ন উঠছে, এরকম একটি হাই সিকিউরিটি জোনের ছবি তুলে কেন পাঠাত সে? তবে কি এই এলাকায় কোনও বড় নাশকতার ছক কষেছিল জঙ্গিরা? তবে কি সর্ষের মধ্যেই রয়েছে ভূত!

প্রসঙ্গত, দেভলালী নাসিক জেলার অন্তর্গত। এখানে কমব্যাট আর্মির স্কুল রয়েছে। এমনকী এভিয়েশন প্রশিক্ষণের স্কুল ছাড়াও সেনার একাধিক ছাউনি রয়েছে। এই এলাকায় এমনিতেই সুরক্ষা ব্যবস্থা আটোসাঁটো থাকে। এই গুপ্তচরবৃত্তির আসল কারণ জানতে, ২১ বছর বয়সী ছেলেটিকে জেরা করছে সেনা ও পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...