Wednesday, June 24, 2026

রাজভবনে গেলেন না স্বরাষ্ট্রসচিব-ডিজি, রেগে আগুন ধনকড় সাক্ষাৎ চাইছেন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বারাকপুর-টিটাগড়ের অর্জুন সিং ঘনিষ্ঠ দাপুটে নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। শুরু হয়েছে শাসক-বিরোধী চাপানউতর। থমথমে বারাকপুরে ১২ ঘন্টার বনধ ডেকেছে বিজেপি। অন্যদিকে, গতকাল রাতে বিজেপি নেতা খুনের ঘটনার পরই আসরে নেমে পড়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

বিজেপির দাপুটে নেতা মনীশ শুক্লা খুনে গতরাতেই টুইট করে ক্ষোভ উগরে দেন ধনকড়। মণীশ শুক্লা খুনের ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে সাংবিধানিক প্রধান হিসেবে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল। টুইটে রাজ্যপাল জানিয়েছিলেন, রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির জন্যই ভয়াবহ খুনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আলোচনার জন্যই ডাকা হয়েছিল রাজ্য প্রশাসনের দুই শীর্ষ আধিকারিককে। আজ , সোমবার সকাল ১০ টায় স্বরাষ্ট্র সচিব ও ডিজিকে তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু এখনও পর্যন্ত দু’জনের কেউই রাজভবনে আসেননি বলে খবর। যদিও এদিন সকালে রাজভবনে যান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে ঠিক কী কারণে তিনি রাজভবনে এসেছেন সেটা স্পষ্ট নয়।

তাঁর ডাকে সাড়া দিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও ডিজি রাজভবনে না যাওয়ায় রেগে আগুন ধনকড়। এবার সুর সপ্তমে চড়িয়ে রাজ্যপালসরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চাইলেন। নিজেই টুইট করে একথা জানান তিনি।

মুখ্যমন্ত্রীকে নিশানা করে টুইটে রাজ্যপাল লেখেন, “নিস্তব্ধতাই যেন অনেক সত্যকে তুলে ধরছে।” সুতরাং, এবার বিজেপি নেতা মণীশ শুক্ল হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজ্য-রাজ্যপাল সংঘাত যে নতুন নতুন মাত্রা পেতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন : বাংলার মুখ্যমন্ত্রীকে অশ্লীল ইঙ্গিতের টুইট, ইনি রাজ্যপাল!

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...