Friday, April 3, 2026

ছোট করদাতাদের স্বস্তি: জমা দেওয়া যাবে ত্রৈমাসিক রিটার্ন

Date:

Share post:

ছোট করদাতাদের সুবিধার্থে জিএসটি নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। সোমবার, জিএসটি কাউন্সিলের বৈঠকে অর্থসচিব জানান, এবার থেকে ছোট করদাতারা মাসিক রিটার্নের বদলে ত্রৈমাসিক রিটার্ন জমা দিতে পারবেন। নয়া সিদ্ধান্তের ফলে আগামী বছর ১ জানুয়ারি থেকে ওই করদাতাদের ২৪টির বদলে ৮টি ট্যাক্স রিটর্ন জমা দিতে হবে। এর ফলে প্রতি মাসে রিটার্ন জমা করার সমস্যা থেকে মুক্তি পাবেন ছোট করদাতারা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, জিএসটি খাতে যে রাজ্যগুলি গতবার কম টাকা পেয়েছিল আগামী সপ্তাহের শেষের দিকেই তাদের জন্য ২৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যগুলির জন্য ২০ হাজার কোটি টাকার ‘কম্পেসেশন সেস’ রিলিজ করা হবে।

আরও পড়ুন- মনীশ খুনে অর্জুনের অভিযোগ ফুৎকারে ওড়ালেন তৃণমূল নেতৃত্ব

জিএসটি-র ক্ষতিপূরণকে নিয়ে নিয়ম ভেঙেছে কেন্দ্র। ক্যাগের দাবি, ৪৭ হাজার ২৭২ কোটি টাকা জিএসটি কমপেনসেশন সেস ফান্ডে পাঠায়নি কেন্দ্রীয় সরকার। সিএফআইতে এই টাকা ফেরত দেওয়া হয়। ২০১৭-১৮ ও ২০১৮-১৯ দুই অর্থবর্ষের ঘটনা থেকে পরিষ্কার কেন্দ্র আইন লঙ্ঘন করেছে। সম্প্রতি ক্যাগ একটি রিপোর্টেই এই তথ্য সামনে এসেছে।

আরও পড়ুন- মনীশ খুনে অর্জুনের অভিযোগ ফুৎকারে ওড়ালেন তৃণমূল নেতৃত্ব

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...