Monday, June 22, 2026

খুন হয়েছিলেন সুশান্ত! ফাঁস হওয়া অডিও ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

নয়া মোড় নিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। এক বেসরকারি সংবাদ সংস্থার দাবি, তাদের কাছে এইমসের  ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্তর অডিও রেকর্ড রয়েছে। তিনি সুশান্তের মৃত্যুকে ‘খুন’ হিসেবে উল্লেখ করেছেন বলে দাবি সংবাদ সংস্থার। ওই অডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।

সুশান্তের মৃত্যু সংক্রান্ত যাবতীয় বিষয় খতিয়ে দেখে গত সপ্তাহে সিবিআইকে রিপোর্ট জমা দিয়েছে এইমসের চিকিৎসকরা। যার নেতৃত্বে ছিলেন হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত। রিপোর্টে চিকিৎসকরা উল্লেখ করেছেন খুন নয় আত্মহত্যা করেছেন সুশান্ত। গলায় ফাঁস দেওয়ার কারণে শ্বাসরোধ হয়ে অভিনেতার মৃত্যু হয়েছে।

ওই সংবাদ সংস্থার দাবি, ২২ আগস্ট সুধীর গুপ্তর এই অডিও রেকর্ড হয়েছিল। যাতে চিকিৎসক জানিয়েছিলেন, তিনি ২০০ শতাংশ নিশ্চিত যে সুশান্তকে খুন করা হয়েছে। আগেই জানা গিয়েছিল ভিসেরা নমুনার মাত্র ২০ শতাংশ হাতে পেয়েছেন চিকিৎসকরা। ভিসেরা নমুনা ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি বলেও অভিযোগ করেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত এখনও চলছে। সমস্ত দিক খুব ভালভাবে খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে সুশান্ত সিং রাজপুতের পরিবারের আইনজীবী বিকাশ সিং টুইটারে লেখেন, ‘‘এইমস হাসপাতালের যে চিকিৎসক দল সুশান্তের মৃতদেহের ফরেন্সিক টেস্ট করছে, সেই দলেরই সদস্য এক চিকিৎসক বলেছেন আত্মহত্যা নয়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে সুশান্তকে। তিনি এই বিষয়ে ২০০ শতাংশ নিশ্চিত।’’

আরও পড়ুন:করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...