Tuesday, June 23, 2026

দেশে দৈনিক সংক্রমণের পারদ নিম্নমুখী

Date:

Share post:

গত কয়েক দিনে ধরেই দৈনিক সংক্রমণের পারদ নিম্নমুখী । এরই পাশাপাশি, গত দু’দিন দৈনিক মৃত্যুও হয়েছে হাজারের কম। সংক্রমণের হারও ৬-৭ শতাংশের মধ্যেই ঘোরাফেরা করেছে। নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যাও দিন দিন কমছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে , গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬১ হাজার ২৬৭ জন। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৬ হাজার ৩৪২ এবং ১১ হাজার ৯৪৬। গত দু’মাস ধরেই ওই দু’টি দেশের তুলনায় ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেক বেশি।

আরও পড়ুন- আন্দামান ও বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৭৫ হাজার মানুষ। আক্রান্তের তুলনায় অনেকটা বেশি সুস্থ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৫৬ লক্ষ ৬২ হাজার ৪৯১ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৯ লক্ষ ১৯ হাজার ২৩ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কমেছে।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...