Saturday, April 4, 2026

ভালো আছেন করোনা আক্রান্ত সৌমিত্র

Date:

Share post:

ভালো আছেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সূত্রের খবর, করোনা আক্রান্ত অভিনেতা স্থিতিশীল বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতলে সূত্রে আরও জানা গিয়েছে, কোভিড সংক্রমণ নিয়ে ভর্তি হওয়ার পর ৮৫ বছর বয়সী সৌমিত্রবাবুর বুকের এক্স-রে করানো হয়েছে। টেস্ট হয়েছে রক্তের একাধিক পরীক্ষাও। সেই রিপোর্ট বেশ সন্তোষজনক। তাঁর শরীরে জ্বর নেই। খাওয়া-দাওয়াও স্বাভাবিক ছন্দে করেছেন তিনি।

উল্লেখ্য, আনলক পর্বে স্বাভাবিক কর্মজীবনে ফিরেছিলেন টলিউডের এই অভিনেতা। “অভিযান” ছবির শুটিংও করেন তিনি। তাঁকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের কাজও করছিলেন সৌমিত্রবাবু। চলছিল নাটকের মহড়াও। কিন্তু এই মাঝে মারণ ভাইরাস থাবা দেয় তাঁকে।

আরও পড়ুন- যোগী রাজ্যে খুন-ধর্ষণকাণ্ডে শহরে বাম-কংগ্রেসের যৌথ-মিছিল

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...