Saturday, April 4, 2026

মুম্বইয়ের বড় জয়, ব্যর্থ হল বাটলারের ইনিংস

Date:

Share post:

মুম্বই ইন্ডিয়ানস – ১৯৩/৪
রাজস্থান রয়্যালস – ১৩৬/১০

৫৭ রানে জয়ী মুম্বই ইন্ডিয়ানস

রাজস্থানকে বড় ব্যবধানে হারিয়ে ফের লীগ তালিকায় শীর্ষে উঠে এল রোহিতের মুম্বই। সূর্য কুমার যাদবের ৪৭ বলে ৭৯ রানের দৌলতে মুম্বইয়ের বড় স্কোর। লীগের শুরুতে ফর্মের তুঙ্গে থাকা রাজস্থানের হারের হ্যাটট্রিক৷ মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৯৪ রান তাড়া করতে গিয়ে ১৩৬ রান শেষ হয়ে যায় রয়্যালস ইনিংস৷

টসে জিতে মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে। আগের ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ২৩ বলে ৩৫ রানের ইনিংস খেলে রোহিত শর্মা। অন্যদিকে সূর্য কুমার যাদব এদিন এবারের আইপিএলের সবচেয়ে বেশি রানের স্কোর করে। হার্দিক পান্ডিয়ার ১৯ বলে ৩০ এবং ডি’ককের ১৫ বলে ২৩ রানের ইনিংস মুম্বই ইন্ডিয়ান্সকে বড় স্কোর করতে সাহায্য করে।

একা জজ বাটলারের ৪৪ বলে ৭০ রানের ইনিংস রয়্যালসের পরাজয় রুখতে পারেনি। বুমরাহ ৪টি এবং পাটিনসন ২টি উইকেট নেয়। এদিনের জয় মুম্বই ৬ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় শীর্ষে উঠে আসে।

আরও পড়ুন- দিল্লিতে বৈঠকে নাড্ডার নয়া কমিটি, নতুন মুখ এনে বিহারের ২৭ প্রার্থীর নাম ঘোষণা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...