Friday, April 3, 2026

‘অটল টানেল’ খোলার পরই দুর্ঘটনা, মৃত ৩

Date:

Share post:

‘অটল টানেল’ খোলার ৭২ ঘণ্টা কাটতে না কাটতেই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩। গত ৩ অক্টোবর হিমাচল প্রদেশের রোটাংয়ে অটল টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মধ্যে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেলে গতির লড়াইয়ের ফলে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩।

টানেলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গতির লড়াই এর ঘটনা। অটল টানেল খোলার পরই হাজার হাজার পর্যটক ও মোটরবাইক আরোহীরা যাতায়াত করেছেন। এদের মধ্যে অনেকেই তীব্রগতিতে প্রতিযোগিতা করে নিজেদের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করেছেন। আর তার ফলেই ঘটছে দুর্ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কয়েকজন পর্যটক তীব্র গতিতে বাইকে সেলফি তুলছেন।

এই ঘটনার পরে বিআরও চিফ ইঞ্জিনিয়ার কে পি পুরুষোত্তম জানিয়েছেন, গোটা টানেলের মধ্যে কোথাও দাঁড়ানোর নিয়ম নেই। দীর্ঘ টানেলের মধ্যে কেউই ট্রাফিক নিয়ম মেনে চলেননি। ফলে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা।

বিআরও দফতর সূত্রে খবর, টানেলের ভিতর দুর্ঘটনা এড়াতে এবার বসানো হবে ডোপলার ব়্যাডার। এর ফলে লাগামছাড়া গতির গাড়িগুলিকে সহজেই সনাক্ত করা যাবে। এছাড়া স্পিড লিমিট ৪০-৮০ কিলোমিটার করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন দু’ঘণ্টা করে খোলা থাকবে এই টানেল। এই দীর্ঘতম টানেল দেখভালের জন্য সকাল ৯টা থেকে ১০টা ও বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত খোলা রাখার কথা বলা হয়েছে।

১০,০০০ ফুট উঁচুতে ৯.০২ কিলোমিটার লম্বা এই টানেলের মাধ্যমে মানালি ও লাহুল-স্পিতি ভেড়ির মধ্যে যোগাযোগ তৈরি হয়েছে। বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল হল এই অটল টানেল। দীর্ঘ দশ বছর পর অবশেষে সম্পূর্ণ হল মানালি থেকে লেহ সংযোগকারী অটল টানেলের।

আরও পড়ুন-আলোয়ার গণধর্ষণকাণ্ড: ৪ অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা আদালতের

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...