Saturday, April 4, 2026

যত না গায়ে লেগেছে, তার চেয়ে বেশি লেগেছে আমার মনে, বললেন দিলীপ

Date:

Share post:

রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, পুলিশের লাঠিতে আমার যত না লেগেছে, তারচেয়ে বেশি লেগেছে আমার মনে। হাওড়া ব্রিজে মিছিল নিয়ে পুলিশের প্রতিরোধে বাধা পেয়ে বললেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বৃহস্পতিবার একটা নাগাদ মিছিলকে নেতৃত্ব দিয়ে হাওড়া ব্রিজের দিকে এগিয়ে যান বিজেপি রাজ্য সভাপতি। রুট ছিল সেন্ট্রাল এভিনিউ থেকে মহাত্মা গান্ধী রোড হয়ে হাওড়া ব্রিজ। দিলীপ বলেন, শান্তিপূর্ণ মিছিল ছিল। বিনা প্ররোচনায় পুলিশ লাঠি চালাল। বহু কর্মী-সাংবাদিক আহত হয়েছেন। আমার উপরও হামলা হয়েছে। তবে যত না লেগেছে, তারচেয়ে মনে ব্যথা লেগেছে।

দিলীপের বক্তব্য, রাজ্য সরকার কোনও গণতান্ত্রিক পথকে সমর্থন করে না। নইলে শান্তিপূর্ণ মিছিল কেন আটকাবে? কেন জলকামান, শেল ছুড়বে। আসলে রাজ্যে অস্থির পরিশ চায় তৃণমূলই। গণতান্ত্রিক আন্দোলনকে বল প্রয়োগ করে তা থামাতে চায়। এতে ভাল নয়, পরিস্থতি আরও খারাপ হবে। এই সরকার থাকবে না।

আরও পড়ুন-কম লোক, ফাঁপা নেতা, গোলমালই ভরসা বিজেপির

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...