Wednesday, June 3, 2026

কম লোক, ফাঁপা নেতা, গোলমালই ভরসা বিজেপির

Date:

Share post:

বিজেপির নবান্ন চলো।

জমায়েত নগণ্য। গর্জন অনুযায়ী বর্ষণ নেই। হেস্টিংস হাজার দুই। হাওড়া ময়দান হাজার দেড়েক। সাঁতরাগাছি বারোশ। বড়বাজার আটশ। মোটামুটি এই হল নমুনা। হাওড়ার রাস্তাও সরু।

এদিকে নেতাদের খুঁজে পাওয়া গেল না। কর্মসূচির আগে সব বড়বড় কথা। একজনও সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিলেন না। ছবি তুলে সরে গেলেন। কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, তেজস্বী সূর্য, দিলীপ ঘোষ, অর্জুন সিং, সৌমিত্র খান- কাউকে দেখা গেল না পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে নেতৃত্ব দিতে। এরা সরে গিয়ে এগিয়ে দিলেন গোলমালকারী বাহিনীকে। যারা ব্যারিকেড ভাঙতে যাবে। পুলিশকে প্ররোচিত করবে। তাহলে পুলিশ রি-অ্যাক্ট করবে। ছবি হবে। পরে এই নেতারা গণতন্ত্র নিয়ে বিবৃতি দেবেন।

আসলে নিজের ব্যর্থতা ঢাকতে কর্মীদের দিয়ে গোলমাল করানো ছাড়া উপায় ছিল না বিজেপির এই নেতাদের। পুলিশ তাদের প্ররোচনায় পা দেয়নি। ফলে শেষমেষ ফ্লপ শো নিয়েই ফিরতে হল বিজেপিকে। আর শিরোনামে থাকতে ভরসা গোলমাল। গোলমালের ছবিটুকু নিয়েই তাদের আগামী রাজনীতির বয়ানবাজি চালাতে হবে।

আরও পড়ুন-নবান্ন চলো : ঢাক-ঢোল বাজিয়ে ‘সড়ক টু’র মতো ফ্লপ শো, অভিজিৎ ঘোষের কলম

Related articles

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...