Tuesday, June 23, 2026

নবান্ন চলো : ঢাক-ঢোল বাজিয়ে ‘সড়ক টু’র মতো ফ্লপ শো, অভিজিৎ ঘোষের কলম

Date:

Share post:

অভিজিৎ ঘোষ

বৃহস্পতিবারের বিজেপির ‘নবান্ন চলো অভিযান’। অনেক ঢাক-ঢোল পেটানো হয়েছিল। বলা হয়েছিল বুঝিয়ে দেবে রাজ্য প্রশাসনকে। কিন্তু কার্যক্ষেত্রে অশ্বডিম্ব প্রসব করল বিজেপির যুব মোর্চার অভিযান। গর্জন ছিল, কিন্তু বর্ষণ কোথায়? টাপুর-টুপুর বৃষ্টি। কেউ বলছেন, এটা আসলে ‘সড়ক টু’র মতো ফ্লপ শো।

মিছিল হলো, কিন্তু কোথায় কর্মী সমর্থক? কোনও এলাকার মিছিল ২০০০-এর বেশি হয়নি। এমনকী যুবর রাজ্য ও কেন্দ্রীয় সভাপতির মিছিলও। হেস্টিংসে তো মিছিল লক্ষ্য করে লাঠি চার্জ করতেই বিপ্লব শেষ। ফাঁকা। বাকি সময় মাছি মারল পুলিশ। হাওড়া ময়দানে খুব বেশি হলে ৫০০জন। আন্দোলন নয়, ঢিল ছোঁড়াই ছিল মিছিলে আসা সমর্থকদের। হাওড়া ব্রিজে উঠতেই পারেনি মিছিল। মিছিল ফিরে যায় সেন্ট্রাল এভিনিউয়ের দিকে। নবান্নর কোনও মিনি অফিস সিআর এভিনিউতে থাকার খবর মেলেনি। সাঁতরাগাছি থেকে মিছিল কিছু দূর গিয়েই থেমে গেল। তারপর ঈষৎ উত্তেজনা। হাওড়া ব্রিজের পুলিশি ব্যারিকেড ভাঙতে এত কম সমর্থক ছিলেন যে পুলিশ একসময় পাত্তাই দেয়নি।

সবচেয়ে দেখার বিষয়, এই ধরণের অভিযানে মিছিলে সমর্থক সংখ্যা থাকে প্রচুর। কিন্তু ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর ক্যামেরা বারবার বলে দিচ্ছিল কোথায় সমর্থকের ঢল। অনেক জায়গায় সমর্থকদের চাইতে পুলিশের সংখ্যা বেশি।

নিশ্চিতভাবে এই অভিযানে ম্যান অফ দ্য ম্যাচ পুলিশ। তবে নতুন হল বেগুনি কামান-জল। রঙিন করে দেয় পরিবেশ।

প্রমাণিত হয়ে গেল, পুলিশ চাইলে সব উৎসাহে জল ঢেলে দিতে পারে। কিন্তু বিজেপি যে অভিযোগই করুক না কেন, নবান্ন অভিযানে প্রচুর ঢাক বাজিয়ে আসলে যেটা দেখা গেল সেটা হলো রাজ্যে বিজেপির আম জনতার সমর্থনের চিত্রটা।

আরও পড়ুন-“Wait and watch” পদ্ধতিতে বাজিমাত করল পুলিশ

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...