Monday, June 15, 2026

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

Date:

Share post:

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা – বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)। সকাল দশটা মানে দশটাতেই অফিসে ঢুকতে হবে। দশটা পনেরো বেজে গেলেই লেট মার্ক শুরু হয়ে যাবে। নির্দেশিকা জারি করে জানিয়ে দিল নবান্ন (Nabanna)।

রাজ্য সরকারের তৃতীয় মন্ত্রিসভার বৈঠকের পর সরকারি কর্মচারীদের অফিসে হাজিরা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে আগামী ১৫ জুন থেকে নবান্নে বাধ্যতামূলক ‘ফেস রিকগনিশন’ (Face Recognition) বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা। প্রত্যেক কর্মচারীকে অফিসে ঢোকা বেরোনোর সময় এই সিস্টেমে নথিভুক্ত করতে হবে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পর্যায়ক্রমে রাজ্যের সব সরকারি দফতরে এই ব্যবস্থা কার্যকর করা হবে। নবান্নের তরফে জারি করা নির্দেশিকা স্পষ্ট বলে দেওয়া হয়েছে, কেউ যদি ১০:১৫ মিনিট থেকে ১১ টার মধ্যে অফিসে আসেন তাহলে ‘লেট মার্ক’ করা হবে। এগারোটার পরে অফিসে ঢুকলে ‘অনুপস্থিত’ বলে গণ্য হবে। একইভাবে বেরোনোর সময় কেউ যদি পাঁচটা বেজে পনেরো মিনিটের আগে অফিস ছাড়েন তাহলে ‘আর্লি ডিপার্চার’ (Early Departure) ধরা হবে। এক ঝলকে দেখে নেওয়া যাক কী কী নির্দেশ দেওয়া হয়েছে-

  • • সকাল ১০:১৫ মিনিটের পরে অফিস ঢুকলে লেট মার্ক হবে।
  • • একই দিনে দেরিতে আসা ও আগেভাগে বের হলে একদিনের নৈমিত্তিক ছুটি (CL) কাটা হবে।
  • • অফিস থেকে বেরোনোর সময় বায়োমেট্রিক রেকর্ড না করলে অনুপস্থিত বলে গণ্য করা হবে।
  • • মাসে প্রতি তিনদিন লেট করার জন্য একদিনের CL/CCL কাটা হবে।
  • • সরকারি বৈঠক বা অফিসিয়াল কাজের কারণে দেরি বা আগাম বেরোনোর ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস প্রধান প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
  • • সদর দফতরের ৮ কিলোমিটারের মধ্যে বসবাসের ক্ষেত্রে বিদ্যমান ছাড় বহাল থাকবে।

রাজ্যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সরকারি স্তরে একাধিক বদল লক্ষ্য করা গেছে। ওয়াকিবহালমহল মনে করছে, প্রশাসনিক দক্ষতা, সময়ানুবর্তিতা ও ডিজিটাল রেকর্ড সংরক্ষণের লক্ষ্যেই সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

 

Related articles

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...

দলকে জেতাতে ব্যর্থ হয়েই মেজাজ হারালেন বৈভব, তেড়ে গেলেন প্রতিপক্ষ ক্রিকেটারের দিকে

মাঠে মেজাজ হারালেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে ২২ গজে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা। কিন্তু...