Friday, April 3, 2026

পুলিশকে শাস্তির হুঁশিয়ারি লকেটের

Date:

Share post:

যেসব পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, আগামীদিনে বিজেপি ক্ষমতায় এলে তাঁরা শাস্তি পাবেন। নবান্ন, অভিযানে বেরিয়ে রাস্তা থেকে এই হুমকি দেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

তিনি অভিযোগ করেন, যেভাবে গণতান্ত্রিক উপায়ে এই সরকার ক্ষমতায় এসেছিল, সেই গণতন্ত্র আজ আর নেই। তাঁদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেত্রী। তিনি বলেন, মহিলা পুলিশ ছাড়াই বিজেপির মহিলা কর্মী-সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে। পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করে বিজেপি নেত্রী হুঁশিয়ারি দেন আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে এইসব পুলিশকর্মীদের শাস্তি দেওয়া হবে।

এই নবান্ন অভিযানের মাধ্যমেই গেরুয়া শিবির আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখল করবে বলে আশা প্রকাশ করেন লকেট চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-জলের ঘায়ে মূর্ছা রাজু ভর্তি হাসপাতালে

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...