Friday, April 3, 2026

জেলা সফরে থেকে ফিরেই ভবানী ভবনে ডিজির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জঙ্গলমহলে দুদিনের জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরে ফিরেই ভবানী ভবনে ডিজিপি-র সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। ডিজির সঙ্গে বসে বিজেপির ‘নবান্ন অভিযানে’র ফুটেজ খতিয়ে দেখন বলে সূত্রর খবর।

বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার দফায় দফায় উত্তেজনা ছড়ায়। রণক্ষেত্র হয়ে ওঠে রাজপথ। হাওড়া ময়দান, সাঁতরাগাছি স্টেশন, ফোরশোর রোড, জিটি রোডে ধুন্ধুমার হয়। জিটি রোডে বোমাবাজি হয় বলে অভিযোগ। হাওড়া ময়দান এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। বিজেপির মিছিল থেকে আগ্নেয়াস্ত্র সহ এক কর্মীকে গ্রেফতারও করা হয়।

এদিন বেলা আড়াইটে নাগাদ ঝাড়গ্রাম সফর শেষে হাওড়ায় ফেরেন মুখ্যমন্ত্রী। হাওড়ার ডুমুরজলায় একলব্য স্কুলমাঠের অস্থায়ী হেলিপ্যাডে নামার পরেই ভবানীভবন যান। কারণ, বৃহস্পতি, শুক্র দুদিন নবান্ন স্যানিটাইজেশনের জন্য বন্ধ। ফলে সোজা ভবানী ভবনে যান মুখ্যমন্ত্রী। সেখানে ডিজি ছিলেন। ডিজির সঙ্গে বসেই মুখ্যমন্ত্রী বিজেপির নবান্ন অভিযানের ফুটেজ খতিয়ে দেখেন বলে ভবানী ভবন সূত্রে খবর। পরে কনফারেন্স রুমে বসেই ডিজির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-পুলিশকে শাস্তির হুঁশিয়ারি লকেটের

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...