Saturday, June 27, 2026

মেয়ে অন্তঃসত্ত্বা, পরিবারের সম্মান ‘বাঁচাতে’ কিশোরীকে খুন বাবার

Date:

Share post:

১৪ বছরের মেয়ে অন্তঃসত্ত্বা। সেই রাগে মেয়েকে খুন করলেন বাবা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের দুলহাপুর গ্রামের সিদহৌলি এলাকায়। পুলিশ সূত্রে খবর, নদীর তীর থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ আধিকারিক এস এস আনন্দ বলেন, ‘‘মঙ্গলবার সিদহৌলি এলাকার দুলহাপুর গ্রামে স্থানীয়রা নদীর তীরে ভেসে থাকতে দেখে। এরপরই পুলিশকে খবর দেয় তাঁরা। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। তদন্তে দেখা যায় ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল।’’

পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে কিশোরীর বাবা জানিয়েছে কয়েকমাস আগে তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়েছে। পরিবারের সম্মানের কথা ভেবে সেই সময় পুলিশে অভিযোগ দায়ে করা হয়নি। কিন্তু পরবর্তীকালে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পুরো এলাকায় খবরটি রটে যায়। পরিবারকে অসম্মান, বিদ্রুপ করা হয়। এরপরই মেয়েকে মারধর শুরু করেন বাবা। বাবাকে ‘সহযোগিতা’ এগিয়ে যায় কিশোরীর বড় ভাই। শেষমেষ শ্বাসরোধ করে কিশোরীকে হত্যা করা হয়।

শুধু খুন করাই নয়, প্রমাণ লুকানোর ব্যবস্থাও করেছিল বাবা ও ছেলে। পুলিশ জানিয়েছে, কিশোরীর মুণ্ডুচ্ছেদ করে স্থানীয় একটি নদীর তীরে ফেলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে কিশোরীর বাবা। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কিশোরীর বড় ভাই এখনও পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। একইসঙ্গে কে ওই কিশোরীকে ধর্ষণ করেছিল, তার তদন্তও শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:দেশ জুড়ে ২৪টি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ তালিকাভুক্ত করল ইউজিসি

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...