Friday, June 26, 2026

দেশ জুড়ে ২৪টি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ তালিকাভুক্ত করল ইউজিসি

Date:

Share post:

বিগত কয়েক বছর ধরে পঠনপাঠন চলছে। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খাতায় তা আসলে ‘ভুয়ো’ বিশ্ববিদ্যালয়। দেশ জুড়ে এমনই ২৪টি বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। যার মধ্যে আছে পশ্চিমবঙ্গের ২ বিশ্ববিদ্যালয়।

ইউজিসি-র সচিব রজনীশ জৈন জানান, ‘‘দেশজুড়ে স্ব-স্বীকৃত বেশ কিছু বিশ্ববিদ্যালয় গজিয়ে উঠেছে। এই ২৪টি বিশ্ববিদ্যলয় ইউজিসি স্বীকৃতিপ্রাপ্ত নয়। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির ডিগ্রি দেওয়ার কোনও ক্ষমতা বা অধিকার নেই।’’ পশ্চিমবঙ্গ ছাড়াও এই তালিকায় আছে উত্তরপ্রদেশের ৮টি, দিল্লির ৭টি, ওড়িশার ২টি বিশ্ববিদ্যালয়। কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং পন্ডিচেরিতে একটি করে এমন ভুয়ো বিশ্ববিদ্যালয় আছে। পশ্চিমবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয় হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা এবং ইনস্টিটিউশন অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, কলকাতা।

দিল্লির ৭টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে কমার্সিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস বিশ্ববিদ্যালয়, ভোকেশনাল বিশ্ববিদ্যালয়, এডিআর সেন্ট্রিক জুরিডিসিয়াল বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়। রৌরকেল্লা নবভারত শিক্ষা পরিষদ এবং নর্থ ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ওড়িশার এই দুই বিশ্ববিদ্যালয় আছে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায়।

উত্তরপ্রদেশের বারাণসিয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়, কানপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেকট্রোকমপ্লেক্সল হোমিওপ্যাথি, আলিগড়ের নেতাজি সুভাষচন্দ্র বোস ওপেন ইউনিভার্সিটি, মথুরার উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয়, এলাহাবাদের মহিলা গ্রাম বিদ্যাপীঠ এবং গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, প্রতাপগড়ের মহারাণা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয় এবং নয়ডার ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদকে ‘ভুয়ো’ তালিকাভুক্ত করেছে ইউজিসি। পাশাপাশি কর্ণাটকের বাদাগনভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি, পন্ডিচেরির শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, অন্ধ্রপ্রদেশের খ্রিস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, নাগপুরের রাজা আরবিক ইউনিভার্সিটি, কেরলের সেন্ট জনস ইউনিভার্সিটিও আছে এই তালিকায়।

আরও পড়ুন:পাহাড় নিয়ে কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রকের ডাকা বৈঠক নিষ্ফল

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...