Saturday, June 13, 2026

পাহাড় নিয়ে কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রকের ডাকা বৈঠক নিষ্ফল

Date:

Share post:

জিটিএ নিয়ে কেন্দ্রের যে বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হল, সেই বৈঠক বলা যেতে পারে নিষ্ফলা। বুধবারের বৈঠকে যোগ দেয়নি রাজ্য সরকার । প্রথম থেকেই এই বৈঠকের বিষয়বস্তু নিয়ে জলঘোলা তৈরি হয়। কেন্দ্রীয় সরকার প্রথমে জানিয়েছিল যে গোর্খাল্যান্ড নিয়ে বৈঠক হবে । পরে ভুল শুধরে জানানো হয় বৈঠকের বিষয়বস্তু জিটিএ।

আরও পড়ুন- সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টরের অস্বাভাবিক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা
নর্থ ব্লকের এই বৈঠকে জিটিএর প্রধান সচিব, দার্জিলিংয়ের জেলাশাসককে আমন্ত্রণ জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গোষ্ঠীও আমন্ত্রিত ছিল।
বৈঠকের শুরুতেই গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধি গোর্খাল্যান্ড নিয়ে আলোচনার দাবি জানান। একইসঙ্গে পাহাড়ের 11 জন’ জাতিকে উপজাতির স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয় ওই বৈঠকে। জিএনএলএফ এর সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী বলেন, বৈঠকের নামে পাহাড়ের মানুষকে অপমান করা ।এই প্রহসন কেন্দ্র বন্ধ করুক । দ্রুত স্থায়ী রাজনৈতিক সমাধানের ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার । আসলে ২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। যুক্তি-পাল্টা যুক্তিতে শেষ পর্যন্ত বৈঠকে কোনও সমাধান সূত্র মেলেনি।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...