Saturday, April 4, 2026

জমি ও সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য নথিবদ্ধ থাকবে ডিজিটাল অ্যাপে, জানালেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে প্রায় ১ লাখ ৩২ হাজার উপভোক্তার কাছে মেসেজের মাধ্যমে একটি লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্কে ক্লিক করেই নিজেদের প্রপার্টি কার্ড ডাউনলোড করতে পারবেন তাঁরা। পরবর্তীকালে বিভিন্ন রাজ্য সরকারগুলি মানুষের হাতে প্রপার্টি কার্ড তুলে দেবে বলে জানানো হয়েছে।

আরও জানানো হয়েছে, ছ’টি রাজ্যের ৭৬৩ টি গ্রামের বাসিন্দারা প্রাথমিকভাবে এই প্রপার্টি কার্ডের সুবিধা পাবেন। তার মধ্যে উত্তরপ্রদেশের ৩৪৬, হরিয়ানার ২২১, মহারাষ্ট্রের ১০০, মধ্যপ্রদেশের ৪৪, উত্তরাখণ্ডের ৫০ ও কর্নাটকের ২টি গ্রামের বাসিন্দারা উপকৃত হবেন।
গ্রামীণ ভারতের ছবি বদলে দেবে ‘স্বামীত্ব যোজনা’, দাবি মোদির ।প্রতিটি গ্রামকে স্বনির্ভর করতে স্বামীত্ব যোজনা প্রকল্পের আওতায় আজ রবিবার প্রপার্টি কার্ড চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, এই যোজনার ফলে গ্রামবাসীরা তাদের জমি ও সম্পত্তির মালিকানা থেকে বঞ্চিত হবেন না। গ্রামে গ্রামে সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিবাদ ঘুচবে। এই ঐতিহাসিক পদক্ষেপ গ্রামীণ ভারতের ছবি বদলে দেবে বলেই দাবি করেছেন প্রধানমন্ত্রী।


এদিনের উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে গ্রামের বাসিন্দারা তাঁদের জমি ও সম্পত্তি অর্থনৈতিক লগ্নী হিসেবে ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে লোন নেওয়া ও অন্যান্য অর্থনৈতিক সুবিধা পাবেন তাঁরা।প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে প্রায় ১ লাখ ৩২ হাজার উপভোক্তার কাছে মেসেজের মাধ্যমে একটি লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্কে ক্লিক করেই নিজেদের প্রপার্টি কার্ড ডাউনলোড করতে পারবেন তাঁরা। পরবর্তীকালে বিভিন্ন রাজ্য সরকারগুলি মানুষের হাতে প্রপার্টি কার্ড তুলে দেবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- মহামারি আবহে উচ্চ মাধ্যমিকের সিলেবাস কমানোর প্রস্তাব শিক্ষা সংসদের


স্বামীত্ব যোজনার আওতায় আসবে ৬ লক্ষ ৬২ হাজার গ্রাম। ডিজিটাল ভারতে প্রত্যন্ত গ্রামীণ এলাকাকেও পুরোদস্তুর ডিজিটাল সুযোগসুবিধার আওতায় আনতেই এই স্বামীত্ব যোজনা প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। গ্রামোন্নয়নে বিশেষ ভূমিকা নিতে চলেছে এই যোজনা। এই উদ্যোগে গ্রামের জমি ও সম্পত্তি সংক্রান্ত মালিকানা নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে না। ড্রোনের মাধ্যমে গ্রামবাসীদের জমি ম্যাপিং করা হবে। জিপিএস ম্যাপিংয়ে সম্পত্তির খতিয়ান তৈরি হবে। এর ভিত্তিতেই কোন পরিবারের সম্পত্তি কতটুকু সেটা নির্ধারণ করা হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...