Tuesday, June 23, 2026

পুরনো লবিই সঙ্গে নিয়ে ঘুরছেন মুকুল, চর্চা বিজেপিতে

Date:

Share post:

রাজভবনে গেলেন মুকুল রায়। সঙ্গে কে কে? দল ঠিক করে দিল কি? ডাঃ অর্চনা মজুমদার কীভাবে রাজ্যপালের কাছে? এ নিয়ে জোর চর্চা বিজেপিতে। ডাঃ মজুমদার অবশ্য ফেস বুকে বলেছেন তিনি ধৃত চিকিৎসকদের মুক্তির দাবিতে গিয়েছিলেন। মুকুলের সঙ্গে সব্যসাচী দত্ত, অর্চনারা। বিজেপির একাংশের বক্তব্য, নিজের পুরনো ঘনিষ্ঠদের নিয়ে উপদল করে চলছেন মুকুল। রাজভবনে প্রতিনিধিদল নিয়ে দলের কোনো মতামত গুরুত্ব পায়নি। মুকুলশিবির এসব উড়িয়ে বলছে এখন গোটা দলটাই মুকুল রায়ের পিছনে ঘুরছে। রাজ্য কমিটি খাতায়কলমে আছে। দিলীপ ঘোষের শিবিরে লোক কমছে। বস্তুত এদিন রাজভবনে কে কে গেছেন জানার পরেই বিজেপি শিবিরে জোর আলোচনা। পুরনোরা বলছেন দল হাইজ্যাকড হয়ে গেছে। তৃণমূলে থাকতে মুকুলের পিছনে যে দুতিনজন ঘুরতেন, এখন বিজেপিতে তাদেরই প্রতিষ্ঠা করছেন মুকুল। সঙ্গে বড়জোর জয়প্রকাশ মজুমদার, যিনি কংগ্রেস থেকে আসা। সব মিলিয়ে এদিন মুকুলের রাজভবন যাত্রা নিয়ে দলে কূটকাচালি তুঙ্গে। দিলীপশিবিরের বক্তব্য, সভাপতি যখন জেলায় ঘুরছেন, তখন কিছু নেতা ছবি তোলার রাজনীতিতে ব্যস্ত। তবে মঙ্গলবার ঘাটালে দুই শিবিরকে আবার দেখা যেতে পারে একমঞ্চে। মুকুলশিবিরের মতে অর্চনাদেবী শুধু ডাক্তার নন, প্রশাসনিক অভিজ্ঞতা আছে। তাঁকে কাজে লাগানো ভালো। বিজেপিতে এমন কাজের লোক তেমন ছিল না।

আরও পড়ুন- জমি ও সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য নথিবদ্ধ থাকবে ডিজিটাল অ্যাপে, জানালেন প্রধানমন্ত্রী

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...