Monday, June 15, 2026

মোবাইলেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, জেনে নিন সাবস্ক্রিপশন প্ল্যান

Date:

Share post:

সব জটিলতার অবসান হয়ে ভারতের ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup 2026) সম্প্রচারের দায়িত্ব পেয়েছে জি(ZEE) এন্টারটেইনমেন্ট । টিভি চ্যানেলের পাশাপাশি মোবাইলে লাইভ স্ট্রিমিংও হবে ।

‘জি৫’ অ্যাপে বিশ্বকাপের প্রতিটি ম্যাচের সরাসরি সম্প্রচার হবে। ১১ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত বিশ্বকাপ হবে। ৩ মাসে ৭৯৯ টাকা দেখা যাবে বিশ্বকাপ। এতে বিশ্বকাপ, অন্যান্য খেলা-সহ অন্যান্য সমস্ত অনুষ্ঠানই দেখা যাবে। একটি অ্যাকাউন্ট তিনটি ডিভাইসে যুক্ত করা যাবে। তবে এতে বিজ্ঞাপন থাকবে। এছাড়া বার্ষিক একটি পরিকল্পনা আছে ‘জি৫’-র। যার জন্য খরচ করতে হবে ১৬৯৯ টাকা।

১১ জুন থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026)। এবারের আসর যৌথভাবে আয়োজন করছে আমেরিকা, কানাডা ও মেক্সিকো। ভারতীয় দর্শকদের অধিকাংশ ম্যাচই গভীর রাতে বা ভোরবেলা দেখতে হবে। টিভিতে ‘ইউনাইট৮ স্পোর্টস’-এ ম্যাচ দেখতে কত খরচ পড়বে, তা এখনও জানা যায়নি। একাধিক ভাষায় ধারাভাষ্য হবে। ‘ইউনাইট৮ স্পোর্টস’ চারটি চ্যানেলে ইংরেজি, হিন্দি, বাংলা ও মালয়ালম- এই চারটি ভাষায় বিশ্বকাপ দেখা যাবে।

Related articles

রোনাল্ডো কন্যার গায়ে মেসিদের জার্সি, সমর্থকদের নিয়ে কড়া সিদ্ধান্ত আর্জেন্টিনা

বুধবার একই দিনে বিশ্বকাপ(FIFA World cup) অভিযান শুরু করছে মেসি-রোনাল্ডো। দুই মহারথীর শেষ বিশ্বকাপ। মেসি(Messi)  না রোনাল্ডো কার...

মুখ্যমন্ত্রীর ডাকে পুরসভার অনুষ্ঠান-মঞ্চে ফিরহাদ-মালা, দর্শকাসনে দেবাশিস থেকে কাজরী-অনন্যা

কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপ লঞ্চের অনুষ্ঠান। আর সেটা ঘিরে রাজনীতির রঙ্গমঞ্চ। বিজেপির পাশাপাশি হাজির তৃণমূলের বেসুরোরাও। ছিলেন বাম...

ডিএ-পে কমিশনের ‘খোঁজ’ নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

DA মেটানো কিংবা নতুন পে কমিশন (Pay Commission) গঠন নিয়ে কোনো হেলদোল নেই। কিন্তু সরকারি কর্মীদের ওপর একের...

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...