Wednesday, April 15, 2026

মুম্বইয়ের মুখার্জি পরিবারে এবছর হবে না দুর্গা পুজো, কেন?

Date:

Share post:

প্রতিবছর, বেশ ধুমধাম করেই দুর্গাপুজো হয় মুম্বাইয়ের মুখার্জী পরিবারে। সারা বছর কাজের চাপে দেখা না হলেও, দুর্গাপুজো উপলক্ষে একত্রিত হন রানি মুখার্জী, কাজল, তনুশ্রীরা। নিজে হাতে ভোগ পরিবেশন করেন কাজল ও স্বামী অজয় দেবগন।

কিন্তু এবছর সেই ছন্দে একটু ভাটা পড়েছে। মুখার্জী বাড়িতে পুজো হচ্ছে ঠিকই। তবে এইবছর বাড়ির পুজোয় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেবগন পরিবার। কেন? প্রথম কারণ অবশ্যই করোনা ভাইরাস। আর দ্বিতীয় কারণ, পরিবারের এক সদস্যের মৃত্যু।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রাতে মৃত্যু হয় অজয় দেবগনের তুতো ভাই অনিল দেবগনের। বয়স হয়েছিল ৪৫ বছর। নিজের সোশ্যাল হ্যান্ডেলে খবরটা জানিয়েছিলেন অজয় দেবগন নিজেই। প্রেম প্রকাশ দেবগনের ছেলে ছিলেন অনিল। ১৯৯৬ সালে জিত-এ সহকারি পরিচালক হিসেবে বলিউডে পা রাখেন তিনি। এরপর, অজয় অভিনীত রাজু চাচা, ব্ল্যাকমেল-সহ বলিউডের একাধিক ছবিতে পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। ২০১২ সালে, সন অফ সর্দার-এ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেন অনিল দেবগন।

আরও পড়ুন : নিউ নর্মালে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজোর আয়োজন আগরতলা ছাত্রবন্ধু ক্লাবের

ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন অজয় ও কাজল। গত ৯ তারিখ ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন কাজল। লেখেন, ” এবছর কোনও পুজো নয়। কিন্তু আমি জানি মা ওপর থেকে আমাদের সবাইকে দেখছেন। এই পরিস্থিতিতে সত্যিই ভগবানকে খুব দরকার। ”

প্রসঙ্গত, টলিউডে যেমন মল্লিক বাড়ির দুর্গাপুজো ঐতিহ্যময়, তেমনই বলিউডে মুখার্জি পরিবারের দুর্গাপুজো খুবই বিখ্যাত। কিন্তু, এবছর এই দুই বাড়ির উৎসবেই ভাটা পড়েছে। করোনা আবহে টলিউডের মল্লিক বাড়ির দুর্গাপুজোতেও এবার জনসাধারণের প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা।

আরও পড়ুন : করোনা আবহে মল্লিক বাড়ির পুজোয় সর্বসাধারণের প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা

Related articles

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...

মহিলা সংরক্ষণ বিলের নামে রাজ্যগুলির উপর বিজেপির স্বৈরাচারী শাসন! একজোট বিরোধীরা

গোটা দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন চলছে। সেই সময়ে চুপি চুপি ফের সংসদে তিন বিল নিয়ে আসছে স্বৈরাচারী...