Friday, June 26, 2026

নিউ নর্মালে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজোর আয়োজন আগরতলা ছাত্রবন্ধু ক্লাবের

Date:

Share post:

নিউ নর্মাল পরিস্থিতিতে বদলেছে দুর্গাপুজোর ধরন। বাংলার বাইরেও একাধিক বিধি নিষেধ আরোপ করা হয়েছে। কোভিড বিধি মেনেই এবার দুর্গাপুজোর আয়োজন করেছে প্রতিবেশী রাজ্য ত্রিপুরা। আগরতলা ছাত্রবন্ধু ক্লাবে দুর্গাপুজোর প্রস্তুতি চলছে। কোভিডের জেরে অন্যান্য বারের থেকে পুজো অনেকটাই আলাদা।

চলতি বছর ৪৮ বছরে পা দিল ছাত্রবন্ধু ক্লাবের পুজো। গত বছর এই পুজোর জন্য ২৫লক্ষ টাকা বাজেট নির্ধারণ করেছিলেন উদ্যোক্তারা। কিন্তু চলতি বছর নির্দিষ্ট কোনও বাজেট রাখা হয়নি বলে জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। এক পুজো উদ্যোক্তা জানান, ‘‘সচেতন হয়ে থাকো যদি, শান্তি নিয়ে আসব আমি- এই থিমে এবছর দুর্গাপুজো হবে। এমন পরিস্থিতি আগে দেখেনি। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পুজো করছি।’’ শুধু ক্লাব সদস্যদের টাকা দিয়ে পুজো হচ্ছে বলে জানান তিনি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজোর সময় কড়া ভাবে মানা হবে স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়া প্যান্ডলে ঢুকতে দেওয়া হবে না। দিনে চার বার স্যানিটাইজ করা হবে।

আরও পড়ুন:দুর্গাপুজোয় সামিল হবে না দেবগন পরিবার, প্রিয়জনকে হারিয়ে সিদ্ধান্ত কাজলের

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...